চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিনহাজুল আবেদীনের বাসায় ডাকাতি, মালামাল লুট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:40 পূর্বাহ্ন 23, সেপ্টেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নুর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। মূল্যবান মালামাল লুট করার পাশাপাশি পুরো বাসা তছনছ করেছে দুর্বৃত্তরা।

গত শুক্রবার নান্নুর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং সোসাইটির বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। তবে তখন কারও নজরেই পড়েনি। শনিবার সন্ধ্যায় নান্নুর বোনের পরিবার প্রথম জানতে পারে ঘটনাটি।

মিনহাজুলের বড় ভাই নুরুল আবেদীন নোবেল চ্যানেল আই অনলাইনকে জানান, ‘ডাকাতি হয়েছে শুক্রবার। তখন কেউই টের পায়নি। শনিবার সন্ধ্যায় আমরা জানতে পেরেছি। খুব বড় ধরণের ডাকাতি হয়েছে।’

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলের সঙ্গে মিনহাজুল দুবাই যাওয়ায় তালাবদ্ধ অবস্থায় ছিল বাসা। ডাকাতি হওয়ার খবর শুনে রোববার সকাল ১১টার দিকে দেশে ফিরে তিনি দেখতে পান, পুরো বাসাই তছনছ করেছে দুর্বৃত্তরা।

মিনহাজুল সার্বিক অবস্থা দেখে চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘মাত্রই বাসায় ঢুকলাম। পুলিশ এসেছে। কী কী ক্ষতি হয়েছে তার লিস্ট করছি। তারপর হিসেবে করে বলা যাবে কী পরিমাণ সম্পদ খোয়া গেছে। বাসার সবই নিয়ে গেছে। শুধু তাই না, পুরো বাসাই তছনছ করে গেছে। কিছুক্ষণ পরই মামলা হবে।’

মোহাম্মদপুরের ওই বাসার দ্বিতীয় তলায় থাকেন মিনহাজুল। উপরের তলায় থাকে তার বোনের পরিবার।

Tags: বাংলাদেশ ক্রিকেট বোর্ডমিনহাজুল আবেদিন নান্নুলিড স্পোর্টস
Previous Post

ট্যানারি বর্জ্যে হুমকির মুখে ভৈরব নদীর জীববৈচিত্র্য

Next Post

‘ক্যাট ক্যাফে’তে বিড়ালদের দাদা টেরি!

Next Post

‘ক্যাট ক্যাফে’তে বিড়ালদের দাদা টেরি!

পরোক্ষভাবে জামায়াতেরই হাত ধরলেন ড. কামাল!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT