চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি ফিরলেন মুস্তাফিজ

আরিফ চৌধুরী by আরিফ চৌধুরী
11:25 অপরাহ্ন 31, মে 2016
in স্পোর্টস
A A

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা শেষে প্রায় দুই মাস পর সাতক্ষীরায় গেলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। যশোর বিমান বন্দরে তাকে সংর্বধনা দিয়েছে ভক্তরা। সন্ধ্যায় একটি বেসরকারি এয়ারলাইন্সের বিমানে যশোর বিমানবন্দরে পৌঁছালে তাকে এই অভ্যর্থনা দেয়া হয়। এতদিন পর বাড়ি ফিরে ভালো লাগছে বলে জানান মুস্তাফিজ। 

সন্ধ্যায় নিজের বাড়ি যাওয়ার জন্য ঢাকা থেকে বিমানে চড়েন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। যশোর থেকে নিজস্ব গাড়িতে করে বাসায় ফিরেন এই উদীয়মান তারকা।

এর আগে সোমবার রাতে আইপিএল শেষ করে দেশে ফেরা মুস্তাফিজ মঙ্গলবার সকালেই আসেন বিসিবিতে ফিটনেস টেস্ট দিতে।

ফিটনেস টেস্টের যাবতীয় রিপোর্ট দু’এক দিনের মধ্যে বোর্ডে জমা দেবে মেডিকেল বিভাগ। এরপর মুস্তাফিজের ইংলিশ কাউন্টিতে খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাবে বিসিবি।

দীর্ঘ সময় ধরে তার ফিটনেসের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা নেয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফিজিও বায়জেদুল ইসলাম ও চিকিৎসক দেবাশীষ চৌধুরী তাকে পরীক্ষা করেন।

সেখান থেকে বেড়িয়ে ‘কাটার মাস্টার’ দেখা করেন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে। সিইও’র রুম থেকে বাড়ি যাওয়ার জন্য ছুটি নিয়ে বের হন মুস্তাফিজ।

বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী বলেন, মঙ্গলবার থেকেই সাতক্ষীরায় মা-বাবার কাছে থাকবেন এ পেসার। আর ইংলিশ কাউন্টি ক্রিকেটে মুস্তাফিজের অংশ নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানাতে আরও তিন দিন সময় নেবে বিসিবি।

আইপিএল ২০১৬তে অংশ নিয়ে আসরের সেরা উদীয়মান ক্রিকেটার হন মুস্তাফিজ। প্রথম আসরেই তার শিকার ১৭ উইকেট। ঢাকার ক্রিকেটে এবার কাটার-মাস্টারের রেজিস্ট্রেশন মোহামেডানে।

মোহামেডানও মনে-প্রাণে চাইছে বিসিবির ‘ফিট সার্টিফিকেট’ পেলে তাদের জার্সিতে মাঠে নামবেন মুস্তাফিজুর রহমান।

Tags: আইপিএলমুস্তাফিজুর রহমান
Previous Post

যেন রূপকথার এক নায়ক

Next Post

ফাহিম মুনয়েম অার নেই

Next Post

ফাহিম মুনয়েম অার নেই

আইএস হামলার আশঙ্কায় ইংল্যান্ড-রাশিয়া ম্যাচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT