চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজাকার মহিবুরের ফাঁসি, মুজিবুর-রাজ্জাকের আমৃত্যু কারাদণ্ডাদেশ

মাজহারুল হক মান্না by মাজহারুল হক মান্না
11:02 পূর্বাহ্ন 01, জুন 2016
in বাংলাদেশ
A A

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে হবিগঞ্জের বানিয়াচং থানার শান্তি কমিটির চেয়ারম্যান মহিবুর রহমান ওরফে বড় মিয়াকে মৃত্যুদণ্ডাদেশ এবং তার ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়া ও তাদের চাচাতো ভাই আবদুর রাজ্জাককে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বুধবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

রায়ে তাদের বিরুদ্ধে আনা চারটি অভিযোগের মধ্যে প্রথম অভিযোগে মহিবুরকে মৃত্যুদণ্ডাদেশ ও বাকি দু’জনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন আদালত। এছাড়া দ্বিতীয় অভিযোগে তিনজনকেই ১০ বছর করে, তৃতীয় অভিযোগে ২০ বছর করে এবং চতুর্থ অভিযোগে ৭ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

গত ১১ মে এই মামলার কার্যক্রম শেষে রায় অপেক্ষমান (সিএভি) রাখা হয়েছিল। আসামীদের বিরুদ্ধে ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৪ অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল-১।

তাদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আকাল আলী ও রজব আলী নামের দুই মুক্তিযোদ্ধাকে পাকিস্তানি বাহিনীর সহায়তায় হত্যা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ রবের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, গ্রামের দুই নারীকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়ে নির্যাতন এবং আনফর আলী নামে একজনকে অপহরণ পরবর্তী নির্যাতনের অভিযোগ আনা হয়।

রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয় ২১ অক্টোবর। রাষ্ট্রপক্ষে ১২ জন এবং আসামীপক্ষে ৭ জন সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণ শেষে ১০ মে থেকে দুই পক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়।

মহিবুর রহমান ওরফে বড় মিয়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার ভাই মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়া একই ইউপির বর্তমান চেয়ারম্যান।

বর্তমানে মহিবুর রহমান বড় মিয়া বিএনপির সক্রিয় সদস্য, আর মুজিবুর রহমান আঙ্গুর জামায়াতের কর্মী, তবে আবদুর রাজ্জাক কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়।

ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষিতে গত বছরের ১০ ফেব্রুয়ারি এই দুই ভাইকে গ্রেফতার হয়। আর গত বছরের ১৯ মে গ্রেফতার হয় আবদুর রাজ্জাক।

Previous Post

‘সন্তান’ যখন ভালুক!

Next Post

ফাহিম মুনয়েম’র জন্য শোকলিপি

Next Post

ফাহিম মুনয়েম'র জন্য শোকলিপি

‘জ্ঞানী’ ট্রাম্পের প্রশংসায় নর্থ কোরিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT