চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ, ‘জান্নাত’-এর প্রদর্শনী বন্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:40 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2018
in বিনোদন
A A

সাতক্ষীরায় সঙ্গীতা সিনেমা হলে ‘জান্নাত’ সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেয়া হয়েছে। জেলা সদরের কতিপয় মুসল্লিদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার(১৪ সেপ্টেম্বর) সকাল থেকে ‘জান্নাত’ ছবির প্রদর্শনী বন্ধ করে দিয়েছে প্রশাসন। চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, আমাদের কাছে স্থানীয় কয়েকজন অভিযোগ করেছেন, ‘জান্নাত’ ছবি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। এতে করে বিশৃঙ্খলা ঘটতে পারে। তাছাড়া সাতক্ষীরায় ধর্মভিরুদের সংখ্যা বেশি। এর আগে একাধিকবার ধর্মীয় বিষয় নিয়ে হানাহানি হয়েছে। তাই এমন অভিযোগের ভিত্তিতে ‘জান্নাত’-এর প্রদর্শনী বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে সদর থানার এই পুলিশ কর্মকর্তা জানান, ‘জান্নাত’ সিনেমা বন্ধে কোনো রাজনৈতিক সংগঠনের ইন্ধন নেই। সেন্সর বোর্ড যেখানে মুক্তির অনুমতি দিয়েছে সেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত কীভাবে হানতে পারে জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তা জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশেই ‘জান্নাত’ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এর বেশি তিনি কিছুই বলতে চাননি।

সঙ্গীতা সিনেমা হল থেকে ‘জান্নাত’ নামিয়ে সেখানে চালানো হচ্ছে জিতের ‘সুলতান’

এদিকে সঙ্গীতা সিনেমা হলের ম্যানেজার আবদুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, স্থানীয় মসজিদ কমিটির কয়েকজন হুজুর পুলিশ সুপারের কাছে ‘জান্নাত’ ছবি নিয়ে ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ দিয়েছেন। এমনকি সিনেমার নাম ‘জান্নাত’ নিয়েও প্রশ্ন তুলেছেন। এরপর প্রশাসনের নির্দেশে ছবির প্রদর্শনী বন্ধ রেখেছি।

তিনি বলেন, হুজুরদের অভিযোগ তোয়াক্কা না করে চাইলেও ছবি চালাতে পারতাম। কিন্তু আগামীতে নির্বাচন। যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সেজন্য ছবিটি প্রদর্শনী বন্ধ রেখেছি। আজ থেকেই ‘জান্নাত’ প্রদর্শনের কথা ছিল। কিন্তু সকালে শো শুরুর আগেই বন্ধ করে দেওয়া হয়। এমনকি ‘জান্নাত’-এর সব পোস্টার তুলে নেওয়া হয়েছে। জান্নাতের পরিবর্তে জিতের ‘সুলতান’ চালাচ্ছি।

সঙ্গীতা সিনেমা হলের সুপারভাইজার মো. রাসেল জানান, পুলিশ সুপার ‘জান্নাত’ দেখার পর সিদ্ধান্ত জানাবেন, চলবে কিনা! তবে সিনেমা হল কর্তৃপক্ষ ওই সিনেমা আর চালাবেন না। ছবিটি বন্ধ করার জন্য অভিযোগ দিয়েছে সাতক্ষীরার ইসলামী ফাউন্ডেশন।

গেল ঈদুল আযহায় মুক্তি পায় মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ছবি জান্নাত। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, মাহিয়া মাহি, মিশা সওদাগর, আলী রাজ প্রমুখ। এর কাহিনি লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। চিত্রনাট্য করেছেন আসাদ জামান।

শুক্রবার থেকে সঙ্গীতায় সাইমন-মাহির ‘জান্নাত’ চালানোর কথা ছিলো

সাতক্ষীরায় সঙ্গীতা হলে ‘জান্নাত’ সিনেমার প্রদর্শনী বন্ধ প্রসঙ্গে ছবির নায়ক সাইমন সাদিক চ্যানেল আই অনলাইনকে বলেন, সেন্সর বোর্ড যেখানে ছাড়পত্র দিয়েছে সেখানে প্রদর্শনী বন্ধ করার কোনো কারণ দেখি না। ঈদের সময় থেকে দেশের অনেক হলে ‘জান্নাত’ চলেছে। কোনো হল থেকে অভিযোগ আসেনি জান্নাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে।

সাইমন মনে করেন, সাতক্ষীরায় ওই হলে চললে যে অরাজকতার সৃষ্টি হবে এমন ভাবা ঠিক না। কারণ সাতক্ষীরা বাংলাদেশের বাইরে নয়। দেশের যেখানে চলেছে সবাই ছবির প্রশংসা করেছে। তাই ছবির প্রদর্শনী বন্ধ হওয়া উচিত হয়নি। জান্নাত ছবি ইসলামের পক্ষে, সরকারের পক্ষে।

এদিকে এ বিষয়ে ছবির নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

Tags: জান্নাতমাহিয়া মাহিলিড বিনোদনসাইমন সাদিক
Previous Post

‘ম্যাচ বাই ম্যাচ’ এগিয়ে শিরোপায় চোখ

Next Post

দেশের বাস্তব অবস্থা তুলে ধরতে বিএনপি মহাসচিব জাতিসংঘে গিয়েছেন: মওদুদ

Next Post

দেশের বাস্তব অবস্থা তুলে ধরতে বিএনপি মহাসচিব জাতিসংঘে গিয়েছেন: মওদুদ

সোহরাওয়ার্দী উদ্যানে দর্শক মাতাবেন তারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT