চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের আন্তরিক হতে হবে: পরিকল্পনামন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:24 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2018
in অর্থনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর জন্য ব্যবসায়ীদের আরও আন্তরিকভাবে কাজ করার আহবান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন: উচ্চ মধ্যম আয় বা উন্নত দেশের কাতারে পৌঁছাতে আমাদের বিনিয়োগ বাড়ানো জরুরি। এজন্য সরকার অবকাঠামো ও জ্বালানী সুবিধাসহ বিনিয়োগ উপযোগী সব ধরনের সহায়তা দিচ্ছে। এখন বেসরকারি খাত বিশেষ করে ব্যবসায়ীদের দেশিয় বিনিয়োগের পাশাপাশি এফডিআই বাড়াতে আরো আন্তরিক হতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘ইমার্জিং বাংলাদেশ: ব্যবসায় বন্ধুত্বপূর্ণ নীতি ও পরিকল্পনা’ শীর্ষক ব্যবসায়ী নেটওয়ার্কিং বৈঠকে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী। এসময় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) বৈঠকের আয়োজন করে।

বিজিসিসিআই সভাপতি ব্যারিস্টার ওমর সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, সিইএমএস গ্লোবালের সভাপতি মেহেরুন নেসা ইসলাম, বিজিসিসিআই নির্বাহী পরিচালক এম এ মতিনসহ আরও অনেকে।

পরিকল্পনামন্ত্রী বলেন: বেসরকারি খাত যেন ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ পায়, এজন্য অবকাঠামো সুবিধা নিশ্চিত করার পাশাপাশি যে খাতে যে ধরনের নীতি সহায়তা দেওয়া দরকার সেটাই দেয়া হচ্ছে। কেবলমাত্র তৈরি পোশাকের ওপর নির্ভর না করে রপ্তানি বহুমূখীকরণের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য সরকার কয়েকটি পণ্যে প্রণোদনা ও নীতি সহায়তা দিচ্ছে।

চামড়া, ওষুধসহ বেশ কয়েকটি খাতে রপ্তানি সম্প্রসারণের অবারিত সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি ব্যবসায়ীদের এসব খাতে বিনিয়োগ করার আহবান জানান।

বিডার নির্বাহী চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন: দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নির্ভর করে বেসরকারি খাতের উন্নয়নের ওপর। এজন্য বর্তমান সরকার বেসরকারি খাতের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। ‘ডুয়িং বিজনেস’ আরো সহজ করতে বিভিন্ন সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে নিতে সময়োপযোগী নীতি-সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

বিজিসিসিআই সভাপতি ওমর সাদাত জানান: বাংলাদেশে এফডিআই আহরণের ক্ষেত্রে অবকাঠামোগত ও দক্ষ জনবলের অভাব, জমি অধিগ্রহণের জটিলতা এবং আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা বড় বাধা। এসব বাধা দূর করতে না পারলে এফডিআই প্রবাহ যেমন বাড়বে না, তেমনি দেশে শক্তিশালী বেসরকারি খাত গড়ে উঠবে না।

জার্মান বিনিয়োগ বাড়াতে জার্মানির জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বিজিসিসিআই সদস্য ও দেশি-বিদেশি উদ্যোক্তা এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Tags: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়নবিনিয়োগসেমি লিড
Previous Post

‘এসডিজি অর্জনে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে হবে’

Next Post

ইতিহাসের অংশ হতে যাচ্ছে ‘বেঙ্গলি বিউটি’: টয়া

Next Post

ইতিহাসের অংশ হতে যাচ্ছে ‘বেঙ্গলি বিউটি’: টয়া

ডাকসু

ডাকসু নির্বাচন: ছাত্র সংগঠনগুলোকে আলোচনায় ডেকেছে ঢাবি প্রশাসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT