চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুকে নিয়ে ‘কটূক্তি’ খুনি রশিদের জামাতা গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:41 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2018
in অপরাধ
A A

ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে বঙ্গবন্ধু হত্যায় ফাঁসি হওয়া সুলতান শাহরিয়ার রশিদের জামাতা ফুয়াদ জামানকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি’র কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট জানায়, ফুয়াদ জামান বঙ্গবন্ধু খুনিদের প্রশংসা করে এবং বঙ্গবন্ধুর কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেন।

বুধবার গভীর রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে সিটিটিসির সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ তাকে গ্রেপ্তার করে।

সিটিটিসি’র সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম জানান, ফুয়াদ জামানকে ধানমন্ডি থানার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে মোবাইল, ল্যাপটপসহ ফেসবুক আইডি ও বিভিন্ন গ্রুপ জব্দ করা হয়েছে।

ফুয়াদ জামানের স্ত্রী শেহনাজ রশিদ খান বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি লে. কর্নেল (অব. ) সুলতান শাহরিয়ার রশিদ খানের মেয়ে। ফুয়াদ জামান শ্বশুরের মৃত্যুর বিষয়টি মেনে নিতে পারেনি। তাই সে তার ফেসবুক আইডি ‘Fuad Zaman’ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে কুটক্তি করে।

গত ১৫ অগাস্ট সকাল ০৭ টা ১৭ মিনিটে বঙ্গবন্ধুর খুনিদের অপরাধের পক্ষে সাফাই গেয়ে খুনিদের প্রশংসা করে ও আত্মার মাগফেরাত কামনা করে সে ফেসবুক পোস্ট দেয়। ওই পোস্টে বঙ্গবন্ধুকে স্বৈরাচার বলে তার হত্যাকে ভাল কাজ বলে আখ্যা দেয়।

এ অভিযোগে গত ২৩ আগস্ট ধানমন্ডি থানায় তথ্য-প্রযুক্তি আইনে একটি মামলা (নং-২০) দায়ের করা হয়। ফুয়াদ জামানকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এডিসি নাজমুল ইসলাম।

২০১১ সালে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ইয়াবাসহ শেহনাজ রশিদ, তার ভাসুর তাইয়েব জামানসহ আরো দুজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

সেসময় পুলিশ গণমাধ্যমকে জানিয়েছিল, আসামি শেহনাজ তার স্বামী ফুয়াদ জামানের সাথে মাদক ব্যবসা করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

Previous Post

সরকার নাশকতার ছক আঁকছে: বিএনপি

Next Post

দুই সাংবাদিকের সাজার পক্ষে সু চি’র সাফাই

Next Post
সাংবাদিক

দুই সাংবাদিকের সাজার পক্ষে সু চি’র সাফাই

ক্যালিফোর্নিয়া-গোলাগুলি-বন্দুক হামলা-বন্দুকধারী

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৫, হামলাকারীর আত্মহত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT