চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভীষিকাময় নাইন ইলেভেনের ১৭ বছর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:51 পূর্বাহ্ন 11, সেপ্টেম্বর 2018
in আন্তর্জাতিক
A A
নাইন ইলেভেন-টুইন টাওয়ার-পেন্টাগন

ইতিহাসের বিভীষিকাময় নাইন ইলেভেন আজ। ১৭ বছর আগে ২০০১ সালের এ দিনে নিউ ইয়র্কের টুইন টাওয়ারে আত্মঘাতী বিমান হামলা চালায় জঙ্গি গোষ্ঠী আল কায়েদা।

ওই হামলায় নিহত হয় প্রায় ৩ হাজার মানুষ। এরপর থেকে বিশ্বব্যাপী মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়।

নিউইয়র্কের স্থানীয় সময় তখন সকাল পৌনে নয়টা। চারটি মার্কিন যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাই করে তার মধ্যে দু’টো নিয়ে টুইন টাওয়ারে হামলা চালায় আল কায়েদা। গুঁড়িয়ে যায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভবন দু’টি।

মার্কিন এয়ারলাইন্সের ছিনতাই করা আরেকটি উড়োজাহাজ নিয়ে হামলা চালানো হয় মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে। আর যাত্রীদের বাধায় নির্ধারিত স্থানে হামলা চালাতে ব্যর্থ হয়ে পেনসিলভেনিয়ার আকাশে বিধ্বস্ত হয় চতুর্থ প্লেনটি।নাইন ইলেভেন-টুইন টাওয়ার-পেন্টাগন

ঘটনার পর থেকেই সারাবিশ্বে সন্ত্রাস ও ইসলামি জঙ্গি দমন অভিযানে নামে যুক্তরাষ্ট্র। আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে হত্যা করে মার্কিন বিশেষ বাহিনী ‘নেভি সিল’৷

আল কায়েদা অনেকটা দুর্বল হলেও বিশ্ব জুড়ে মাথা তুলে দাঁড়িয়েছে একাধিক জঙ্গি সংগঠন। আফ্রিকায় আছে বোকো হারাম, ইরাকের বড় অংশ জুড়ে রয়েছে কথিত ইসলামিক স্টেট (আইএস)। সিরিয়ায় বাশার আল আসাদ আর ইরাকে নুরি আল মালিকির সরকারের বিরুদ্ধে যুদ্ধরতদের সঙ্গেও রয়েছে ইসলামি মৌলবাদী কর্মীরা।

নাইন ইলেভেন-টুইন টাওয়ার-পেন্টাগন
পেন্টাগন

১৭ বছর আগে নিহত, আহত এবং তাদের স্বজনের প্রতি মঙ্গলবার শ্রদ্ধা ও সমবেদনা জানাবে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কের ‘দ্য ন্যাশনাল সেপ্টেম্বর ইলেভেন মেমোরিয়াল মিউজিয়ামে’ এ আয়োজন করা হবে৷

Tags: আল কায়েদানাইন ইলেভেনলিড নিউজ
Previous Post

টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Next Post

প্রথমবারের মত আনসার-ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ দেবে ইসি

Next Post
নির্বাচন কমিশন-নির্বাচনের প্রস্তুতি

প্রথমবারের মত আনসার-ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ দেবে ইসি

১৯৪৮ সালের আজকের দিনে প্রথমবারের মত কারাবন্দী হন বঙ্গবন্ধু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT