চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান-শাবনূরের জায়গায় আরজু-পরী!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2018
in বিনোদন
A A

২২ বছর আগে ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে’ নামের একটি গান তুমুল জনপ্রিয় পায়। কারণ,  ‘জীবন সংসার’ ছবির সেই গানটিতে ঠোঁট মিলিয়ে ছিলেন তৎকালীন ঢাকাই ছবির সুপারহিট জুটি সালমান শাহ ও শাবনূর!

গানটিতে কণ্ঠ দিয়েছিলেন আগুন ও সাবিনা ইয়সমিন। প্রায় দুই যুগ আগের সেই জনপ্রিয় গানটি নতুন আয়োজনে সামনে এলো আবার। তবে গানে ও দৃশ্যে এসেছে আমূল পরিবর্তন।

নতুন আয়োজনে ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে’ গানের দৃশ্যে দেখা গেল চিত্রনায়ক আরজু ও চিত্রনায়িকা পরীমনিকে। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও খেয়া।

শামীমুল ইসলাম শামীমের পরিচালনায় মুক্তি প্রতীক্ষিত ছবি ‘আমার প্রেম আমার প্রিয়া’তে এটি ব্যবহৃত হচ্ছে। সালমান শাহ’র মৃত্যুদিন উপলক্ষ্যে ৬ সেপ্টেম্বর গানটি ‘লাইভ টেকনোলজি’র ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।

মূলত প্রয়াত নায়ক সালমানকে বিশেষভাবে স্মরণ করতেই এই আয়োজন বলে জানালেন পরীমনি। চলচ্চিত্রের ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ ও শাবনূর অভিনীত এবং জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’ মুক্তি পেয়েছিল সালমানের মৃত্যুর ৪১ দিন পর। অর্থাৎ ১৯৯৬ সালের ১৮ অক্টোবর।

আর সেই সিনেমায় পরিচালক জাকির হোসেন রাজুর লেখা ও সুরে তৈরি হয় ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে’। যা ৯০ দশকে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলো। গানটি এখনও সমান জনপ্রিয়। প্রায় ২২ বছর পর আরজু-পরীমনির সিনেমার জন্য সেই গানটি আবারও নতুন সংগীতায়োজনে তৈরি করেছেন আহম্মেদ হুমায়ূন।

নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগির আমার প্রেম আমার প্রিয়া মুক্তি পাবে। ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা, ডন প্রমুখ।

Tags: কায়েস আরজুপরীমনিলিড বিনোদনশাবনূরসালমান শাহ
Previous Post

তিন কারণে ঋণ প্রবৃদ্ধি কমেছে বেসরকারি খাতে

Next Post

অবসাদে ভুগছিলেন অভিনেত্রী পায়েল

Next Post

অবসাদে ভুগছিলেন অভিনেত্রী পায়েল

সিনেমায় ‘হিরো’ গতানুগতিক একটি চরিত্র: নওয়াজউদ্দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT