চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেড়ে গেছে চট্টগ্রাম ট্রেন

আকতার হোসেন by আকতার হোসেন
8:27 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2018
in শিল্প সাহিত্য
A A

মনে কর আমি পারি
তোমরাও বললে আমি পারি
কিন্তু ধর আমি পারলাম না
অথবা জানতে দিলাম না যে আমি পারলাম না।
কেউ কি একটু এঁকে দেখাবে?
নরম তুলতুলে ফুল তুলে
লাল লাল সবুজ সবুজ সুতায়
লিখে দিতে পারবে
‘ভুল না আমায়’।

আমাদের গ্রামের আশুতোষ যখন গ্রাম ছেড়ে
শহরে গিয়েছিলেন
অনেক দিন তার মেসের দরজার উপর
ফ্রেমে বাঁধানো ছিল ‘ভুল না আমায়’
সত্যি বলতে কি সে কখনো
ভুলে থাকেননি তার চিত্রলেখাকে।
সেই থেকে মনে জোর পেয়েছি ভুলে না থাকার।

এখন আমি বিছানায়, শ্বাস প্রশ্বাস সব যায় নলের ভেতর
ধবধবে সাদা আমার বিছানার চাদর।
আমাকে ওঠালে উঠি বসালে বসি
আমার ভাতের থালা থাকে অন্যের হাতে।
সেখান থেকে চামচের আগায় ঝুলে ঝুলে পুষ্টি আসে
এমতাবস্থায় তোমাদের কাছে রেখেছিলাম শেষ মিনতি।

আমার কণ্ঠনালি আছে, আছে জিহ্বা
তবু শুধু চোখ দিয়ে কথা বলেছি,
লাল লাল সবুজ সবুজ সুতোয় লিখে দাও ‘ভুল না আমায়’।
নাকি ভয় পাও ভুলে যাবে!
যেমন করে অনেকে ভুলে গেছে আমার সন্তানদের।
যাদের জন্য আমি জুতো পায়ে মাটিতে হাঁটি নি বহুদিন।

ওরা ছিল মাটিতে দাঁড়িয়ে
ওরা পড়ে গিয়েছিল মাটিতে
ওদের গায়ে রক্ত ছিল
রক্ত পড়েছিল মাটিতে
সে মাটিতে আমি জুতো পরে হাঁটি কি করে?

তোমরা যেমন খুশি হাঁটো
যেমন খুশি দাঁড়িয়ে থাক
ইচ্ছে হলে ভুলে যেও আমাকে, ওদেরকে।
কোন অভিমান রবে না

আমি বেঁচেছিলাম শুধু মৃত্যু কামনা করে
এখন আমি যুদ্ধে যাবো
কায়দা করে মাটির নিচে সাড়ে তিন হাত জায়গা করে নিয়েছি।
মনে কর এটাও একটা বাঙ্কার।
এখান থেকে সুড়ঙ্গ কেটে চলে যাব পেশোয়ার।

আমার বুকের ওপর দেশের পতাকা
ওদের গায়ে মার্কিন কাপড়
প্রতিশোধের আগুন জ্বলছে হাত পা সর্বাঙ্গে, টগবগিয়ে।
আমি পারবো।
আমাকে পারতেই হবে।

কতবার ‘না’ ‘না’ বলেছি।
শোনেনি সে কথা। এখন কেন শুনবো তাদের আজে বাজে চিৎকার।
ওদের মধ্যে যারা মরেছে তাদেরই মারবো।
মৃত মানুষ এবার খুন হবে বীরাঙ্গনার হাতে।

এ যুদ্ধ আমার, আমাদের।
জীবিতরা দূরে থাকো এবং
সংবাদটি পৌঁছে দাও।
চট্টগ্রাম মেল ছেড়ে গেছে
তোমরা ভুল না তাকে
মাকে।

Tags: বীরাঙ্গনা রমা চৌধুরীরমা চৌধুরী
Previous Post

ঢাকায় ‘কনজুরিং’ সিরিজের সবচেয়ে ভয়ঙ্কর ছবি

Next Post

বান্দারবানে ১৫০ ফুট নিচে খাদে ছিটকে পড়লো স্কুলের জিপ

Next Post

বান্দারবানে ১৫০ ফুট নিচে খাদে ছিটকে পড়লো স্কুলের জিপ

দলে ফিরতে মেসিকে চাপ দেবে না আর্জেন্টিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT