চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুশীলনে জরিমানার নিয়ম গার্দিওলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:01 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

অনুশীলনে খেলোয়াড়দের আরো বেশি বসে রাখতে জরিমানার নিয়ম চালু করেছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। বার্সেলোনার সাবেক কোচের এই নিয়ম সম্পর্কে নিশ্চিত করেছে গোল ডটকম।

বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখে থাকতে বেশ কিছু হতাশাজনক ফলাফলের সম্মুখীন হয়েছিলেন গার্দিওলা। টানা দ্বিতীয়বার লিগ শিরোপা ধরে রাখার মিশনে ২০১০ সালে ন্যু ক্যাম্পে যেমন ২-০ গোলে হেরেছিলেন হারকিউলিকসের কাছে এবং ২০১১ সালে প্রথম চার ম্যাচের দুটিতেও হেরেছিলেন। আর বায়ার্নে ২০১৪ সালে চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নেমেও প্রথম চার ম্যাচের দুটিতে হেরেছিলেন।

এবার ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখার মিশনে গার্দিওলা। তবে সেই মিশনের শুরুটা শতভাগ হয়নি তার। প্রথম চার ম্যাচের একটিতে ড্র করেছে তার দল। গত বছর ১০০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলেও এবার সেই নিশ্চয়তা দিতে পারেননি তিনি।

গত এপ্রিলে প্রীতি ম্যাচে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের হেরেছে ম্যানসিটি। তাই বড় ম্যাচে আরো মনোযোগ চান গার্দিওলা। সেই কথা মাথায় রেখেই অনুশীলনে খেলোয়াড়দের আরো বেশি সিরিয়াস হতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন।

জরিমানার সঙ্গে আরো কিছু নিয়ম করেছেন গার্দিওলা। যেমন অ্যানালিসিস সেশন ও টিম মিটিংয়ের সময় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছেন। অ্যাকাডেমিতে থাকা অবস্থায় ড্রেসিংরুমের বাইরেও মোবাইল ব্যবহার করতে পারবেন না খেলোয়াড়রা। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো কম সময় দেয়ার নির্দেশ দিয়েছেন শিষ্যদের।

আগে বিভিন্ন অনিয়মের জন্য খেলোয়াড়দের বেতন অনুযায়ী জরিমানা করা হত। কিন্তু নতুন আইনে সেটা তুলে দিয়েছেন গার্দিওলা। তবে এখন কোন অনিয়মের জন্য কি পরিমাণ জরিমানা হবে সেটা জানাতে পারেনি গোল ডটকম।

খেলোয়াড়দের জরিমানার ব্যাপারে গার্দিওলার এবারই প্রথম নয়। বার্সেলোনায় থাকতেও এমনটা করেছিলেন তিনি। ২০০৮ সালে কাতালান ‘বি’ দলের কোচ থাকার সময় দেরি করে অনুশীলনে আসা, নিজের দোষে লাল কার্ড দেখা এবং অনুশীলনে কম পরিশ্রম করার কারণে কয়েকজন খেলোয়াড়কে জরিমানা করেছিলেন গার্দিওলা।

Tags: পেপ গার্দিওলাম্যানসিটিলিড স্পোর্টস
Previous Post

যতদিন ইচ্ছা সাজা দিন: আদালতকে খালেদা

Next Post

মাদকবিরোধী প্রচারণায় নামছেন সঞ্জয়

Next Post

মাদকবিরোধী প্রচারণায় নামছেন সঞ্জয়

পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনেও জয়ী পিটিআই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT