চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসাংবিধানিক সরকার চাইছে মওদুদ: নাসিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:39 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2018
in রাজনীতি
A A

‘সংবিধানের দোহাই দিয়ে সরকার পার পাবে না’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা সংবিধান মানে না তারা একথা বলতে পারে। সংবিধানের বাইরে যাওয়া মানে অসাংবিধানিক সরকার আনা। আমরা সংবিধান মানি। সংবিধানের দোহাই সবসময় দিব। সংবিধান পবিত্র দলিল। সংবিধানের আলোকে দেশ পরিচালিত হয়।

সোমবার দুপুরে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে ‘৩৬ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নবনিয়োগ প্রাপ্ত চিকিৎসকগণের যোগদান’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘সংবিধানের বাহিরে নির্বাচন করা যাবে’ বিএনপির নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদর এ মন্তব্যের সমালোচনা করে নাসিম বলেন: সংবিধানের বাহিরে নির্বাচন করার মানে হচ্ছে দেশে অসাংবিধানিক সরকার আনা। উনি একথা বলতে পারেন। কারণ তিনি মার্শাল ‘ল’র সরকারের মন্ত্রী ছিলেন। একটা দল ছাড়া এমন কোনো দল নাই তিনি করেন নি। উনার মুখেই এগুলো সম্ভব। আমরা এগুলো বলতে পারবো না।

মন্ত্রী বলেন: সংবিধান আছে। সংবিধানের আলোকেই নির্বাচন হবে। এর বাহিরে যাওয়ায় কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। এর কোনো ব্যতয় ঘটবে না। জনগণ ভোট দিলে নির্বাচিত হবো, না দিলে হবো না। সংবিধানের যা লেখা আছে তা করতে হবে।

বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের এই নেতা বলেন, ২০১৪ সালে আপনার মাঠে খেলেন নাই। আমরা কি করবো। মাঠে না খেললে তো ওয়াক আউট হবেই। এবারও যদি মাঠে না খেলেন তাহলে তো আমরা ফাঁকা মাঠে গোল দিব। খেলার যেমন নিয়ম আছে, নির্বাচনী খেলার নিয়ম আছে।

হঠাৎ করে তা পরিবর্তন করা যায় না। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। নির্বাচনী খেলায় যে দল জিতবে তারা সরকার পরিচালনা করবে। বিএনপি চায় এমন নিয়ম করতে হবে, যাতে তারা জিততে পারে। ওদের ইচ্ছা মত নিময় পরিবর্তন করা যাবে না।

২১ আগস্টের হামলা বিষয় উল্লেখ করে তিনি বলেন, কাউকে ফাঁসানোর চিন্তা আমাদের নাই। কারো বিরুদ্ধে অভিযোগ ও প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রণালয়ের সচিব সিরাজুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, বিএমএ’র সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব ডা. জামাল উদ্দিন চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিব) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সালান, মহাসচিব ডা. আবদুল আজিজ, স্বাস্থ্যমন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানাসহ অনেকে।

Tags: মোহাম্মদ নাসিমলিড নিউজস্বাস্থ্যমন্ত্রী
Previous Post

ঢাবির ‘কালো দিবসে’ মানববন্ধন

Next Post

অন্ধ পিয়ানো বাদক আয়ুষ্মানে মুগ্ধ রাধিকা!

Next Post

অন্ধ পিয়ানো বাদক আয়ুষ্মানে মুগ্ধ রাধিকা!

রিয়ালে কোচ রাউলের প্রথম শিরোপা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT