চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলনবিলে নিখোঁজদের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:11 পূর্বাহ্ন 01, সেপ্টেম্বর 2018
in জনপদ, পাবনা
A A

আখতারুজ্জামান আখতার: পাবনার চাটমোহরে চলনবিলে বেড়াতে এসে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৫ জনের মধ্যে শিউলি খাতুন ও শাহনাজ বেগম নামে ২ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন শিউলির স্বামী আবদুল বিল্লাল গণিসহ আরও ৩ জন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলেন, আবদুল বিল্লাল গণি, মো. স্বপন হোসেন ও তার মেয়ে সাদিয়া খাতুন।

জানা গেছে, শুক্রবার ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্রের কয়েকজন কর্মকর্তা ও কুষ্টিয়া উপজেলা থেকে আসা তাদের কয়েকজন বন্ধু ও তাদের পরিবারের অন্যান্য সদস্যরা শুক্রবার সকালে চলনবিল ভ্রমণের উদ্দেশে ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রীজ নৌবাড়িয়া ঘাট থেকে একটি নৌকা ভাড়া করে চলনবিলের মধ্যে দিয়ে তাড়াশ উপজেলায় যান। পরে সন্ধ্যায় চাটমোহরে ফেরার পথে হান্ডিয়ালের পাইকপাড়া নামক স্থানে নৌকাটি উল্টে যায়।

চাটমোহর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. নজরুল ইসলাম জানান, স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করতে পারলেও নৌকাসহ পানিতে তলিয়ে যায় ৫ জন।

এছাড়া নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে রাজশাহী ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে বলে জানান চাটমোহর ফায়ার সার্ভিস।

স্থানীয় উদ্ধারকারীরা জানান, নৌকার ছইয়ের ওপর লোক বেশি থাকার কারণে নৌকাটি উল্টে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম।

Tags: চলনবিলনৌকাডুবি
Previous Post

বিএনপিসহ অথবা ছাড়া নির্বাচনের প্রস্তুতিতে আওয়ামী লীগ

Next Post

এশিয়া কাপে কোহলির খেলা নিয়ে জল্পনা

Next Post

এশিয়া কাপে কোহলির খেলা নিয়ে জল্পনা

উয়েফার বিচারে মেসি-নেইমার কোথায়?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT