চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইভিএম রেখে আরপিও সংশোধনে ইসি’র প্রস্তাব চূড়ান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:03 অপরাহ্ন 30, আগস্ট 2018
in বাংলাদেশ
A A
ভোটার

একাদশ জাতীয় নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন- ইভিএম ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত না হলেও ভবিষ্যতে জাতীয় নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ- আরপিও সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‘এখন এটি আইন হিসেবে পাস করার লক্ষ্যে সংসদে পাঠানো হবে। সংসদের ভোটাভুটিতে জয়ী হতে পারলে স্থানীয় সরকার নির্বাচনের পর জাতীয় নির্বাচনেও ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে আর কোন বাধা থাকবে না।’

বৃহস্পতিবার বিকালে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন সচিবালয়ের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

তবে আজকের সভায় জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে ভিন্নমত পোষণ (নোট অব ডিসেন্ট) করে ইসি’র সভা বর্জন করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

আজকের বৈঠকে নির্বাচনকালীন সময়ে সেনা মোতায়েন বিষয়ে কোন আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সিইসি বলেন, আজ আমরা শুধু আরপিও নিয়েই কথা বলেছি। এটা আবারও স্পষ্ট করছি সেনা মোতায়েনের বিষয়ে কোন আলোচনা এখানে হয়নি।

একাদশ জাতীয় নির্বাচনেই ইভিএম ব্যবহার করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন: আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে, এমন সিদ্ধান্ত হয়নি, ইভিএম নিয়ে প্রস্তুতি চলছে। আইন পাস হলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ইভিএম মেশিন ক্রয়ের সাড়ে তিন হাজার কোটি টাকায় দুর্নীতির কোন ঘটনা ঘটলে তার দায় নির্বাচন কমিশনের থাকবে না বলে দাবি করেন তিনি। বলেন: ইভিএম কেনার টাকা আমাদের কাছে না, সরকারের কাছে থাকবে।

বিদ্যমান আইনে স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান রয়েছে। কিন্তু জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের কোনো আইন নেই। এজন্য সংসদ নির্বাচন পরিচালনার আইন (আরপিও), ১৯৭২ সংশোধন করে ইভিএম সংযোজন করা হচ্ছে।

নির্বাচন কমিশনার কবিতা খানমের নেতৃত্বাধীন আইন ও বিধিমালা সংস্কার কমিটি যে ৩৫টি সংশোধনী প্রস্তাব করেছিল, তার মধ্যে ৩৪টিই বাদ রেখে কেবল ইভিএমে ভোট নেওয়ার বিষয়ে এমন সিদ্ধান্ত হলো।

Tags: ইভিএমকে এম নুরুল হুদানির্বাচন কমিশনলিড নিউজ
Previous Post

গানেই যার প্রাণ

Next Post

দৃষ্টিভঙ্গি বদলাতে মনোবিদ, আসছে শৃঙ্খলা গাইডলাইন

Next Post

দৃষ্টিভঙ্গি বদলাতে মনোবিদ, আসছে শৃঙ্খলা গাইডলাইন

ভিটামিন K-র উপকারিতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT