চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার-এমবাপের জন্য ওঁতপেতে আছে রিয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:12 অপরাহ্ন 24, আগস্ট 2018
in ফুটবল, স্পোর্টস
A A

রোনালদোর শূন্যস্থানটা এখনো ফাঁকাই রেখেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির বিশ্বাস ফিনান্সিয়াল ফেয়ার প্লের জন্য উয়েফার কাছে শাস্তি পাবে ফরাসি জায়ান্ট পিএসজি। তাতে সিআর সেভেনের যোগ্য দুই বিকল্প নেইমার কিংবা কাইলিয়ান এমবাপেকে ছেড়ে দিতে বাধ্য হবে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

গ্রীষ্মকালীন দলবদলের বাজার বন্ধ হতে সময় বাকি আর মাত্র ৮দিন। রিয়ালের বিশ্বাস এই সময়ের মধ্যেই ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফার নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে পিএসজিকে। কারণ নেইমার ও এমবাপেকে কিনতে উয়েফার বেঁধে দেয়া নিয়ম লঙ্ঘন করেছে ফরাসি ক্লাবটি।

গত মৌসুমে মোনাকো থেকে ধারে এনে এমবাপেকে খেলিয়েছে পিএসজি। আগামী সপ্তাহের সোমবার শেষ হয়ে যাবে সেই চুক্তি। তখন হয় এমবাপেকে ১৮০ মিলিয়ন ইউরোতে কিনে নিতে হবে কিংবা মোনাকোতেই ফিরে যেতে হবে ২০ বছর বয়সী গত বিশ্বকাপে উজ্জ্বল তারকাকে। তবে গোপনে গোপনে যে মোনাকোর সঙ্গে এক প্রকার চুক্তি সারা পিএসজির, সেটা সবারই একপ্রকার জানাই।

গত বছর নেইমারকে কিনতে এমনিতেই ২২২ মিলিয়ন ইউরো খরচ করেছে পিএসজি। এবার যোগ হতে চলেছে এমবাপের জন্য করা খরচ। কিন্তু এর বিপরীতে একটি পয়সাও আয় হয়নি দলটির। সেটিই ভরসা যোগাচ্ছে রিয়ালকে।

উয়েফার নিয়ম অনুযায়ী আয়ের এক-তৃতীয়াংশ খরচ করতে পারে ক্লাবগুলো। কিন্তু আয় তো দূরের কথা, নেইমার ও এমবাপেকে কিনে দুবার ফেয়ার প্লে আইন ভাঙার দ্বারপ্রান্তে পিএসজি। অর্থাৎ, উয়েফার কাছ থেকে বড় রকম ধাক্কা খাওয়ার প্রান্তে পিএসজি।

পিএসজির ভাগ্যে কী আছে সেটা জানা যাবে ৩০ আগস্ট। আর দলবদলের সময় শেষ হবে ৩১ আগস্ট। ইতিমধ্যেই ইতালি ও ইংল্যান্ডের দলবদলের জানালা বন্ধ হয়ে গেছে। যদি নেইমার কিংবা এমবাপেকে ছাড়তেই হয় লিগ ওয়ান চ্যাম্পিয়নদের, তাহলে দুজনকে কেনার মতো সক্ষমতা কেবল রিয়ালেরই আছে।

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে নেইমারের জন্য ৩০০ মিলিয়ন ইউরো খরচ করবেন। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পিএসজির না ছাড়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে এমবাপেকেই ত্যাগ করতে হতে পারে ক্লাবটিকে। অবশ্য তাতেও খুব বেশি ক্ষতি হওয়ার কথা নয় রিয়ালের। ভাবা হচ্ছে, বর্তমান সময়ে রোনালদোর যোগ্য তিন তারকার একজন হচ্ছেন ফরাসিদের উঠতি মহাতারকা।

Tags: কাইলিয়ান এমবাপেনেইমাররিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

বেয়ারস্টোর বিকল্প ভিন্স, ফিরতে পারেন মঈন

Next Post

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত

‘ভাই, আপনি ‘আয়েশা’র মত কাজই করবেন সবসময়’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT