চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ অনুষ্ঠানমালায় চ্যানেল আইতে প্রচার হচ্ছে যেসব সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 23, আগস্ট 2018
in বিনোদন
A A

প্রতিবছর ঈদ উপলক্ষে চ্যানেল আইতে প্রচারিত হয় বিশেষ অনুষ্ঠানমালা। এসব অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের বাড়তি আনন্দ দিতেই এই উদ্যোগ লাল-সবুজের এই চ্যানেলটির।

এবারের ঈদুল আজহায় চ্যানেল আইতে এর ঈদ অনুষ্ঠানমালায় অন্যতম আকর্ষন সিনেমা। ঈদের ছয়দিন পর্যন্ত ৬টি সিনেমার প্রচারিত হবে চ্যানেল আই এর পর্দায়।

ঈদের প্রথম দিন (বুধবার) সকালে ১০টা ১৫ মিনিটে প্রচার হয়েছে ‘আঁখি ও তার বন্ধুরা’ সিনেমাটি। এর মূলগল্প মুহাম্মদ জাফর ইকবালের, পরিচালনায় ছিলেন মোরশেদুল ইসলাম। অভিনয় করেছেন সূবর্ণা মোস্তফা, তারিক আনাম খান, আল মুনসুর, মান্নান হিরা, মুনিরা ইউসুফ মেমি, জাহিন নাওয়ার হক প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন (বৃহস্পতি) সোনালী যুগের সিনেমা ‘ময়নামতি’ প্রায় ৫০ বছর পর চ্যানেল আই এর পর্দায় ‘ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার’ সকাল ১০ টা ১৫ মিনিটে। এই ছবির পরিচালক জহির রায়হান। অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, কবরী প্রমুখ। প্রখ্যাত নির্মাতা কাজী জহির পরিচালিত এক সময়ের সাড়া জাগানো ছবি ‘ময়নামতি’। চ্যানেল আই এর মাধ্যমেই ছবিটি ৫০ বছর পর টিভিতে প্রচার হলো।

ঈদের তৃতীয় দিন (শুক্রবার) চ্যানেল আই এর পর্দায় ‘ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার’ নায়ক আলমগীর পরিচালিত ছবি ‘একটি সিনেমার গল্প’। সকাল ১০ টা ১৫ মিনিটে ছবিটি প্রচার হবে। এই ছবিতে অভিনয় করেছেন আলমগীর, আরিফিন শুভ, ঋতুপর্ণা, চম্পা প্রমুখ। চলতি বছর পহেলা বৈশাখে এই ছবিটি সারাদেশে মুক্তি পেয়েছি। ছোটপর্দার দর্শকদের জন্য চ্যানেল আই এর মাধ্যমে একটি সিনেমা দর্শক প্রচার হবে আগামীকাল।

ঈদের চতুর্থ দিন (শনিবার) সিনেমা হিসেবে চ্যানেল আই এর পর্দায় প্রচার হবে গেল বছরের মূলধারার আলোচিত ছবি ‘অন্তর জ্বালা’। ‘মাস্টার মেকার’ মালেক আফসারী পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন জায়েদ খান ও পরীমনি। নায়ক মান্নার অন্ধ ভক্তের জীবনী নিয়ে নির্মিত ‘অন্তর জ্বালা’ গেল বছর ডিসেম্বর মাসে মুক্তি পর তুমুল আলোচিত হয়েছে। এই প্রথমবার চ্যানেল আই এর মাধ্যমে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে অন্তর জ্বালার। সকাল ১০ টা ১৫ মিনিটে ছবিটি প্রচারিত হবে।

ঈদের পঞ্চম দিন (রোববার) প্রচারিত হবে তানিম নূর পরিচালিত ‘ফিরে এসো বেহুলা’। প্রচার হবে সকাল ১০ টা ১৫ মিনিটে। ছবিতে অভিনয় করেছেন হুমায়ূন ফরিদী, জয়া আহসান, তৌকীর আহমেদ, মামুনুর রশিদ প্রমুখ।

ঈদের ষষ্ঠ দিন (সোমবার) প্রচার হবে ওয়ার্ল্ড প্রিমিয়ার বাংলা ছবি ‘সাদাকালো’। প্রচার হবে সকাল ১০ টা ১৫ মিনিটে। ছবিটি নির্মাণ করেছেন গোলাম মোস্তফা শিমুল। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, পূর্ণিমা, সোহেল রানা, মিলন, পপি প্রমুখ।

Tags: অন্তর জ্বালাঈদের সিনেমাএকটি সিনেমার গল্পলিড বিনোদন
Previous Post

‘সেন্ডঅফ’ করে জরিমানা গুনলেন ব্রড

Next Post

জামিন পেয়ে প্রধানমন্ত্রীকে যা বললেন নওশাবা

Next Post

জামিন পেয়ে প্রধানমন্ত্রীকে যা বললেন নওশাবা

ব্রাজিলের সাবেক ফুটবল প্রধানের জেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT