চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় ঈদগাহে দেশের প্রধান ঈদ জামাত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:45 পূর্বাহ্ন 22, আগস্ট 2018
in বাংলাদেশ
A A
ঈদ উল আযহা জামাত

জাতীয় ঈদগাহে হয়েছে ঈদুল আজহার প্রধান জামাত। বুধবার সকাল ৮টায় দেশের এই প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

প্রধান এই জামাতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সামরিক-বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাইকমিশনারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন।

এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় ঈদের প্রথম জামাত হয়। এরপর সকাল ৮টা, ৯টা, ১০টা এবং বায়তুল মোকাররমে ঈদের শেষ জামাত ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়।

এছাড়া চ্যানেল আই জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার প্রথম জামাত হয়েছে। চ্যানেল আই মসজিদে সর্বশেষ ঈদ জামাত বেলা সাড়ে ১১টায়।ঈদ উল আযহা জামাত

ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদু আজহা উপলক্ষে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির ব্রত নিয়ে ঘরে ঘরে চলছে উৎসব।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি তার বাণীতে কোরবানির মর্ম অনুবাধন করে সবাইকে ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী তার বাণীতে, পবিত্র ঈদ উল আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

একাধিক ঈদের জামাত
গুলশান সেন্ট্রাল মসজিদ এবং ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে।

খিলগাঁও পুরাতন পাকা জামে মসজিদ প্রথম জামাত ৭টায়, দ্বিতীয় জামাত সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়।

মালিবাগ বাজার জামে মসজিদে প্রথম জামাত সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সাড়ে ৮টায়, যাত্রাবাড়ির মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়ায় প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়।ঈদ উল আযহা জামাত

পূর্ব রাজাবাজার জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে।

অন্যান্য বছরের মতো এবারও মুসল্লিরা যাতে নির্বিঘ্নে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে পারেন, সেজন্য রাজধানীর বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

Tags: ঈদ-উল আযহাঈদুল আজহাঈদের প্রধান জামাতলিড নিউজ
Previous Post

অতীতের সব রেকর্ড ভেঙে দিল ‘ক্যাপ্টেন খান’

Next Post

বাবা তোমার বেতন কত?

Next Post
বেতন

বাবা তোমার বেতন কত?

উরুগুয়ের প্রীতি ম্যাচের দলে কাভানি, সুয়ারেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT