চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে তানজিনা রুমার নতুন গান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:39 অপরাহ্ন 21, আগস্ট 2018
in বিনোদন
A A

কণ্ঠশিল্পী তানজিনা রুমা। দীর্ঘ পথচলায় গায়িকা হিসেবে পরিচিতি পেয়েছেন দেশ এবং দেশের বাইরে। এখনও পর্যন্ত তানজিনা রুমার ছয়টি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে। শুধু তাই নয়, সংখ্যায় হিসেব করলে ছয় শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। অসংখ্য ছবিতে প্লেব্যাক করেছেন। নতুন খবর হচ্ছে, এই শিল্পী নতুন গান আসছে ঈদে।

গানটির শিরোনাম ‘ভুল যে ছিল তোমার আমার’। লিখেছেন জুলফিকার জাহেদী, সুর-সংগীত করেছেন খায়েম আহমেদ। তানজিনা রুমা জানান, ঈদে গানটি লিরিক্যাল ভিডিও আসবে। পরে হয়তো মিউজিক ভিডিও আসতে পারে।

‘ভুল যে ছিল তোমার আমার’ পুরোপুরি স্যাড ধাঁচের। শিল্পী তানজিনা রুমা বলেন, রোমান্টিক গান গাওয়া হয় বেশি। কিন্তু এ ধরনের স্যাড গান অনেকদিন পর গাইলাম। তিনি বলেন, গানের কিছু শব্দ চয়ন আমার কাছে একেবারেই আলাদা মনে হয়েছে। গতানুগতিক নয়। টিউনও হৃদয় স্পর্শ করার মতো।

তিনি বলেন, মেলোডিয়াস (সুরেলা) গান আমার ভীষণ পছন্দের। গান করি বলে সব ধরনের গান গাইতে হয়। ‘ভুল যে ছিল তোমার আমার’ গানটি পুরোপুরি স্যাড মেলোডিয়াস গান। গানটি শ্রোতাদের কাছে অন্যরকম লাগবে বলে আমি বিশ্বাস করি।

এখন অ্যালবামের গান কম করলেও শিল্পী তানজিনা রুমা ব্যস্ত চলচ্চিত্রের গান ও স্টেজ শো নিয়ে। এই শিল্পী বলেন, সিনেমায় গাইতে বেশি পছন্দ করি। এমনও হয়েছে স্টেজ গান বাদ দিয়ে সিনেমায় গেয়েছি। এটা আমার বেশি ভালো লাগে।

তানজিনা রুমা চলচ্চিত্রের গানে কণ্ঠ দেয়া শুরু করেন ২০০৪ সাল থেকে। এখনো মাঝে মধ্যে প্লেব্যাক করছেন। তার গাওয়া বেশ কিছু ছবির গান বেশ জনপ্রিয়। যেমন ‘হিটম্যান’ ছবির ‘দেখনা ও রশিয়া’, ‘রাজাবাবু’ ছবির ‘সেলফি’, ‘দুর্ধর্ষ প্রেমিক’ ছবির এসআই টুটুলের সঙ্গে ‘অন্তরে অন্তরে’ ইত্যাদি।

এছাড়া ‘লাভ ম্যারেজ’, ‘জিদ্দি মামা’, ‘হিরো দ্য সুপারস্টার’ প্রভৃতি ছবির গানেও প্লেব্যাক করেছেন রুমা।আগামীতে আরো কয়েকটি বিগ প্রডাকশনের ছবির গানে কণ্ঠ দেয়ার কথা চলছে বলে জানান তিনি।

Tags: তানজিনা রুমা
Previous Post

আওয়ামী লীগ নেতারা কে কোথায় ঈদ করবেন

Next Post

কোরবানির এই ঈদে ত্যাগের সর্বোচ্চ শিক্ষা

Next Post

কোরবানির এই ঈদে ত্যাগের সর্বোচ্চ শিক্ষা

উয়েফা প্রেসিডেন্ট পদক পাচ্ছেন বেকহ্যাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT