চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসিতে ভালো রেজাল্ট করলে গাড়ি পাবেন পূজা চেরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 21, আগস্ট 2018
in বিনোদন
A A

চিত্রনায়িকা পূজা চেরি এখন দশম শ্রেণির ছাত্রী। ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন তিনি। ওই পরীক্ষায় পূজা যদি ভালো রেজাল্ট করেন, তবে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ তাকে একটি লেটেস্ট মডেলের গাড়ি উপহার দেবেন।

২০ আগস্ট ছিল চিত্রনায়িকা পূজার জন্মদিন। এ উপলক্ষে সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার অফিসে জন্মদিনের কেট কাটার সময় পূজাকে উদ্দেশ্য করে এমনটাই বলেন আবদুল আজিজ। ওই সময় পূজা চেরি পাশেই ছিলেন। তাকে উদ্দেশ্য করে আবদুজ আজিজ জিজ্ঞেস করেন, পূজা তোমার রেজাল্ট কেমন হবে?

উত্তরে পূজা বলেন, আমি সময় পেলে পড়ালেখা করি। মুঠোফোনে পাঠ্যবই এর ছবি তুলে রাখি। বাইরে থাকলেও ফ্রি টাইমে পড়ি। আশা আছে, অবশ্যই ভালো রেজাল্ট করবো।

এরপর আবদুল আজিজ বলেন, জাজের পক্ষ থেকে একটি ঘোষণা দিচ্ছি- পূজা যদি ভালো রেজাল্ট করে তাকে একটি গাড়ি উপহার দেয়া হবে। অবশ্যই ভালো গাড়িই দেয়া হবে। ওই সময়ে যেটা লেটেস্ট মডেল থাকবে সেটাই দেব।

২০১২ সালে জাজের প্রথম ছবি ‘ভালোবাসার রঙ’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন পূজা চেরি। কে জানতো ২০১৮ সালে এসে পূজা হবেন চিত্রনায়িকা! কয়েক বছর পর জাজের ‘নূর জাহান’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন পূজা। এরপর তিনি ‘পোড়ামন ২’ ছবিতেও কাজ করেন। এই দুই ছবি দিয়ে পূজা রীতিমত তারকা বনে যান।

জাজের মুক্তির প্রতীক্ষায় থাকা ‘দহন’ ও ‘প্রেম আমার ২’ ছবিতে কাজ করেছেন পূজা। এরমধ্যে ‘দহন’ মুক্তি পাবে ৫ অক্টবর এবং ‘প্রেম আমার ২’ মুক্তি পাবে আগামী বছর ভালোবাসা দিবসে। শুধু তাই নয়, নতুন আরও দুই ছবিতে কাজ করবেন পূজা। তবে লেখাপড়ার জন্য বর্তমানে বিরতিতে আছে।

পরীক্ষার পরেই ওই দুই ছবির কাজ শুরু হবে। পূজার জন্মদিনে এসব তথ্য আবদুল আজিজ।

দেশের শীর্ষ এই প্রযোজক বলেন, পূজা শুধু বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ এই দুই বাংলার সবচেয়ে সম্ভাবনাময়ী নায়িকা। জন্মদিনে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আগামীতে পূজা হবে তারকাদের তারকা সেই কামনা করি।

Tags: আবদুল আজিজজাজ মাল্টিমিডিয়াপূজা চেরিলিড বিনোদন
Previous Post

ঈদযাত্রা: তীব্র যানজটের কবলে ঘরমুখো মানুষ

Next Post

ওবায়দুল কাদের মানুষকে নিরাপদে বাড়ি ফেরাতে ব্যর্থ হয়েছেন: রিজভী

Next Post

ওবায়দুল কাদের মানুষকে নিরাপদে বাড়ি ফেরাতে ব্যর্থ হয়েছেন: রিজভী

যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক: যানজট নিরসনে ঢাকাগামী সকল যানবাহন বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT