চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-কৌতিনহোর গোলে জয়ে শুরু চ্যাম্পিয়ন বার্সার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:28 পূর্বাহ্ন 19, আগস্ট 2018
in ফুটবল, স্পোর্টস
A A

আলাদা লিগে খেললেও লড়াই জারি রেখে শনিবার মাঠে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। ইতালিতে গোল না পেলেও দলের হয়ে জয় পেয়েছিলেন পর্তুগিজ তারকা। তবে স্পেনে শুরুটা রাজার মতই করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরুর ম্যাচে জোড়া গোল করেছেন এলএম টেন। সঙ্গে গোলের দেখা পেয়েছেন ফিলিপে কৌতিনহোও। আর্জেন্টাইন-ব্রাজিলিয়ানের যুগলবন্দিতে আলাভেসকে ৩-০ গোলে হারিয় মৌসুম শুরু করেছে কাতালানরা।

সব মিলিয়ে চ্যাম্পিয়নের মতই শুরুটা করেছে বর্তমান শিরোপাধারীরা। ক্যাম্প ন্যুতে বার্সেলোনার জয়ে তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের দুটি প্রচেষ্টা পোস্টে না লাগলে ব্যবধান আরো বড় হতে পারত। গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন ও গত সপ্তাহে সেভিয়াকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জেতা বার্সেলোনাকে ম্যাচের আগে ‘গার্ড অব অনার’ দেয় আলাভেস।

ম্যাচের শুরু থেকে একচেটিয়া বল দখলে রাখা বার্সেলোনা প্রথমার্ধে গোলের উদ্দেশে মোট ১১টি শট নেয়। বিপরীতে বল পেছনেই শুধু ছুটতে হয়েছে অতিথিদের।

গোল হতে পারতো তৃতীয় মিনিটেই; কিন্তু দুরূহ কোণ থেকে মেসির শট অল্পের জন্য হয় লক্ষ্যভ্রষ্ট। আর ৩৮ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ডের নেয়া ফ্রি-কিক ক্রসবারে লাগে। ফিরতি বলে জেরার্ড পিকের হেড উপর দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধেও অধিকাংশ সময় বল দখলে রাখা বার্সেলোনা গোলের দেখা পায় ৬৪ মিনিটে। নিচু ফ্রি-কিকে সামনে লাফিয়ে ওঠা খেলোয়াড়দের নিচ দিয়ে বল জালে পাঠান মেসি। লা লিগায় কাতালান ক্লাবটির এটি ৬ হাজারতম গোল। ২০০৯ সালে পাঁচ হাজারতম গোলটিও এসেছিল মেসির পা থেকে।

৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা কৌতিনহো। স্বদেশি মিডফিল্ডার আর্থারের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে এক জনকে কাটিয়ে জায়গা বানিয়ে ডান পায়ের জোরালো শটে গোলকিপারকে পরাস্ত করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান আরো বাড়িয়ে জয় নিশ্চিত করেন মেসি।

Tags: বার্সেলোনামেসিলা লিগালিড স্পোর্টস
Previous Post

২০ লাখ মুসল্লি হজ আদায়ের জন্য এখন মিনায়, সোমবার আনুষ্ঠানিকতা শুরু

Next Post

লন্ডন ডার্বিতে নাটকীয় জয় চেলসির

Next Post

লন্ডন ডার্বিতে নাটকীয় জয় চেলসির

পলিথিন ও প্লাস্টিকের কারণে ঝুঁকিতে মৈনট ঘাট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT