চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেঁয়াজসহ মসলার দাম বাড়েনি, দাবি সাঈদ খোকনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:21 অপরাহ্ন 16, আগস্ট 2018
in অর্থনীতি
A A

বাজারে পেঁয়াজসহ অন্যান্য মসলার দাম সহনশীল পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

তিনি বলেন, গতবারের তুলনায় এবার দাম কিছুটা কম রয়েছে। তবে, মসলার বাজার যাতে অসহনীয় পর্যায়ে না যায় সেজন্য বাজার মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ানবাজার এলাকায় কাঁচাবাজারে মসলার পাইকারী দোকান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

এ সময় মেয়রের সঙ্গে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও ডিএসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিন্তু রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজের কেজি পাইকারি বাজারে ৫৫, আর খুচরা বাজারে ৬০ টাকা। আদা কেজিতে ৮০ থেকে ৯০ ও রসুন ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এক মাসের ব্যবধানে এই তিন মসলায় কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা করে বেড়েছে।

এক মাস আগে পাইকারি বাজারে পেঁয়াজের কেজি ছিল ৪০ টাকা। একই সময়ে আদার কেজি ৭০ থেকে ৮০ টাকা আর রসুনের কেজি ছিল ৬০ থেকে ৭০ টাকা।

সাঈদ খোকন বলেন, আজকে (বৃহস্পতিবার) পাইকারির বাজার যাচাই বাছাই করে দেখলাম, বিভিন্ন মসলা যেমন পেঁয়াজ, রসুন থেকে শুরু করে অন্যান্য দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রয়েছে। এমনকি, বেশির ভাগ মসলার দাম গত বছরের তুলনায় এ বছর কিছুটি হলেও কম রয়েছে।

গত বছরের মত আদার দাম একই রয়েছে দাবি করে তিনি বলেন, এগুলোর তালিকা তৈরি করেছি। এ তালিকা খুচরা বাজারে টাঙিয়ে দেব। মসলার দাম যে পরিমাণ সহনীয় পর্যায়ে আছে সেটা ঈদ পর্যন্ত এবং ঈদের পরেও বিদ্যমান রাখতে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশেনের উদ্যোগে ব্যবস্থা নেব।

মেয়র বলেন, ঈদ উপলক্ষ্যে ডিএনসিসি এবং ডিএসসিসি এলাকায় মসলার বাজার যাতে স্থিতিশীল থাকে সেজন্য প্রতিটি অঞ্চলে মনিটরিং করা হবে। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কাঁচা বাজারগুলোতে মনিটরিং করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যতটুকু পর্যালোচনা করেছি তাতে মসলার যথেষ্ট সরবরাহ রয়েছে। ঈদে মসলার দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই।

কোরবানির পশুর কোনো সংকট নেই উল্লেখ করে সাঈদ খোকন বলেন, কোরাবানির হাটের প্রস্তুতি চলছে। আমরা বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হতে পেরেছি এবার অনেক বেশি পশু রয়েছে। বিশেষ করে দেশি-বিদেশি ছাগলের সরবরাহ রয়েছে। ফলে গতবারের মত এবারও পশুর দাম সহনীয় পর্যায়ে থাকবে।

ঈদ কেন্দ্রীক বাজারে চাঁদাবাজি নিয়ন্ত্রণের বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, বাজার কেন্দ্রীক চাঁদাবাজি নিয়ন্ত্রণের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। আমরা আশা করছি এটা নিয়ন্ত্রণ রাখতে তারা সক্ষম হবে।

Tags: কোরবানির ঈদসাঈদ খোকনসেমি লিড
Previous Post

ভারতের কসমস ব্যাংকের সার্ভার হ্যাক করে ১০০ কোটি রুপি চুরি

Next Post

ম্যাকেঞ্জির কাছে ‘অনেক কিছু’ শেখার আশায় তামিম

Next Post

ম্যাকেঞ্জির কাছে ‘অনেক কিছু’ শেখার আশায় তামিম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, লাল ইটের গেট ও সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ম সমাবর্তন ২৯ সেপ্টেম্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT