চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রচারণা নেই, তবু ৭১ প্রেক্ষাগৃহে সোহম-শ্রাবন্তীর ‘পিয়া রে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:18 অপরাহ্ন 10, আগস্ট 2018
in বিনোদন
A A

কোনো রকম ‘প্রচার-প্রচারণা’ ছাড়াই বাংলাদেশের ৭১ টি সিনেমা হলে শুক্রবার (১০ আগস্ট) মুক্তি পেল কলকাতার ছবি ‘পিয়া রে’।

সোহম ও শ্রাবন্তী অভিনীত কলকাতার এই ছবিটি সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি দিয়েছে আরাধনা এন্টার প্রাইজ।

প্রতিষ্ঠানটি থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘পিয়া রে’ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আজ (১০ আগস্ট) একসঙ্গে মুক্তি পেয়েছে। বাংলাদেশে মুক্তি দেয়া হয়েছে সাফটা চুক্তির মাধ্যমে।

বাংলাদেশে ছবিটির পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্ডিমিডিয়া। এর বেশি তথ্য আরাধনা এন্টারপ্রাইজের ওই কর্মকর্তা দিতে পারেননি। তিনি বলেন, ‘এতটুকুই আমি জানি। বাংলাদেশে কত হলে মুক্তি পেয়েছে আমার জানা নেই।’

‘মুক্তির প্রথম দিনে কেমন চলছে তাও আমি জনিনা। এমনকি ‘পিয়া রে’ ছবির বিণিময়ে কলকাতায় কোন ছবি মুক্তি পেয়েছে সেটিও আমি বলতে পারিনা।’

‘পিয়া রে’ ছবির বাংলাদেশের পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। তবে জাজের একটি সূত্র বলছে, প্রতিষ্ঠানটি শুধুমাত্র পরিবেশনা করছে। এর বাইরে কোনো কিছুই তাদের হাতে নেই।

‘পিয়া রে’ পরিচালনা করেছেন অভিমন্যু মুখার্জি, প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস। ‘অমানুষ’, ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’ ছবির পর আবার জুটি বেঁধে ‘পিয়া রে’ ছবির মাধ্যমে হাজির হয়েছেন সোহম-শ্রাবন্তী।

Tags: জাজ মাল্টিমিডিয়ালিড বিনোদনশ্রাবন্তীসোহম
Previous Post

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে পড়ে শিশুসহ তিন জনের মৃত্যু

Next Post

ঈদ উপলক্ষে পশু সরবরাহে খামারগুলোর প্রস্তুতি কেমন?

Next Post

ঈদ উপলক্ষে পশু সরবরাহে খামারগুলোর প্রস্তুতি কেমন?

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট কিনতে উপচে পড়া ভীড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT