চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনফোওয়ার্সের অ্যাকাউন্ট ডিলিট করবে না টুইটার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:41 অপরাহ্ন 08, আগস্ট 2018
in টিপস-রিভিউ, তথ্যপ্রযুক্তি
A A

ইনফোওয়ার্স বা তার প্রতিষ্ঠাতা অ্যালেক্স জোনসকে টুইটার থেকে সরানো হবে না বলে জানিয়েছেন টুইটারের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জ্যাক ডরসি।

তাদের অ্যাকাউন্ট সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মের নীতির লঙ্ঘন করে না বলেই এমন সিদ্ধান্ত বলে জানান জ্যাক। তবে টুইটারের এমন অবস্থানের সমালোচনা করে অনেকেই ‘বিদ্বেষমূলক বক্তব্যকে’ পাশ কাটানো বা ব্যাখ্যাটিকে দায়িত্বহীন বলে মন্তব্য করেছেন।

এর আগে আইটিউনস, ফেসবুক এবং স্পটিফাই থেকে বিতাড়িত করা হয় ‘ষড়যন্ত্র তত্ত্ববিদ’ অ্যালেক্স জোনসকে।

“ঘৃণামূলক বিবৃতি ব্যবহারের কারণে” ইনফোওয়ার্স পেইজ ‘আনপাবলিশড’ করে দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেসবুকও।

সোমবার স্পটিফাই বিবিসিকে বলে, তারাও তাদের পডকাস্ট থেকে অ্যালেক্স জোনস শো সরিয়ে নিয়েছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলে, আমরা ঘৃণামূলক কনটেন্টগুলো গুরুত্বের সঙ্গে নেই…।”

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া টুইন টাওয়ার আক্রমণের ঘটনা মার্কিন সরকারের সাজানো ছিল- এমন ষড়যন্ত্র তত্ত্ব বারবার বলার কারণে জোনস অনেক সমালোচিত।

চলতি বছর জুলাইয়ে ইউটিউব জোনস-এর চ্যানেল থেকে চারটি ভিডিও সরিয়ে দেয়, এই চ্যানেলের ফলোয়ার সংখ্যা ২৪ লাখেরও বেশি।

মুছে দেওয়া ভিডিওগুলোর মধ্যে জোনস ইউরোপে যাওয়া মুসলিম অভিবাসীদের সমালোচনা করেন ও তৃতীয়লিঙ্গের মানুষদের নিয়ে নিন্দা করেন।

Tags: ইনফোওয়ার্সজ্যাক ডরসিটুইটারফেসবুক
Previous Post

খালেদা জিয়ার জামিনের মেয়াদ ৫ দিন বাড়ল

Next Post

১২ আগস্ট ‘ক্রাচের কর্নেল’

Next Post
বটতলার ‘ক্রাচের কর্নেল’ নাটকের একটি দৃশ্য

১২ আগস্ট ‘ক্রাচের কর্নেল’

লবণ বোঝাই কাভার্ড ভ্যানে প্রায় সাড়ে সাত কোটি টাকার ইয়াবা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT