চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহিদুল আলমকে বিএসএমএমইউ-তে স্থানন্তরের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 07, আগস্ট 2018
in আদালত
A A
শহীদুল আলম

প্রখ্যাত আলোকচিত্রী এবং দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমকে গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করে চিকিৎসার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

সেই সঙ্গে তার স্বাস্থ্য পরীক্ষা করে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার মধ্যে সেই রিপোর্ট আদালতে দাখিল করতে বলা হয়েছে।

এর আগে সোমবার আইসিটি আইনে গ্রেপ্তার হওয়া আলোকচিত্রী শহিদুল আলমকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিএমএম আদালত।

এরপর শহিদুল আলমের রিমান্ড চ্যালেঞ্জ করে তার স্ত্রী অধ্যাপক রেহনুমা আহমেদ মঙ্গলবার হাইকোর্টে একটি রিট করা হয়।

ওই রিটে শহিদুল আলমকে গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের নির্দেশনা চাওয়া হয়। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট আদেশ দিলেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী ড. কামাল হোসেন, ব্যারিস্টার সারাহ হোসেন ও আইনজীবী তানিম হোসেন শাওন।

শহিদুল আলমের বিরুদ্ধে ফেসবুকে ভুল তথ্য প্রচার করে জনমনে ভীতি সঞ্চার এবং রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ আনে আইন-শৃঙ্খলা বাহিনী।

তিনি সম্প্রতি শিক্ষার্থী আন্দোলনের বিষয়ে একাধিকবার ফেসবুক লাইভে আসেন এবং বিদেশি টেলিভিশন আল জাজিরাকেও এই বিক্ষোভ নিয়ে সাক্ষাৎকার দেন বলে অভিযোগ করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে গোয়েন্দা পুলিশ পরিচয়ে বেশ কয়েকজন যুবক তাকে তার ধানমন্ডির বাসা থেকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন তার স্ত্রী রেহনুমা আহমেদ।

পুলিশের পক্ষ থেকে প্রথমে তা অস্বীকার করা হলেও পরে তাকে আটকের কথা জানায় পুলিশ।

Tags: দৃক গ্যালারিলিড নিউজশহিদুল আলমহাইকোর্ট
Previous Post

দীর্ঘ বিরতির পর ফিরছি: পূর্ণিমা

Next Post

ভারতের ৫জি যাত্রা শুরু ২০২২ সালে

Next Post

ভারতের ৫জি যাত্রা শুরু ২০২২ সালে

গায়ক থেকে অভিনেতা কাজী শুভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT