চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মারধরের ছবি তোলায়’ প্রিয়.কমের কার্যালয়ে হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:42 অপরাহ্ন 03, আগস্ট 2018
in বাংলাদেশ
A A

নিরাপদ সড়কের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানানো শিক্ষার্থীদের ওপর চালানো হামলার ছবি তোলায় অনলাইন সংবাদমাধ্যম প্রিয়.কমের কার্যালয়ে হামলা করা হয়েছে। একই ঘটনায় সংবাদমাধ্যমটির নিজস্ব প্রতিবেদক প্রদীপ দাসও মারধরের শিকার হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৬টার পর এই হামলার ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রিয়.কম। কিন্তু কে বা কারা এই হামলা চালিয়েছে তা জানা যায়নি বলে ওই প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনটিতে জানানো হয়, ‘‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে শুক্রবার দুপুর থেকে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির সামনে জড়ো হতে থাকে। বিকেল ৬টার দিকে তাদের ওপর আকস্মিক হামলা চালায় একদল যুবক।

মারধরের ঘটনার খবর সংগ্রহ করতে গেলে প্রদীপ দাসের মোবাইল কেড়ে নেয় যুবকরা। প্রদীপ নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়ার পরও ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে তারা। ওই সময় প্রিয়.কমের কয়েকজন কর্মী প্রদীপকে উদ্ধার করতে গেলে তাদের ওপরও চড়াও হয় ওই যুবকরা। একপর্যায়ে তারা নিউজরুমে প্রবেশ করলে হামলাকারী যুবকরা ভেতরে প্রবেশের চেষ্টা করে। কিন্তু দরজা লাগানো থাকায় হামলাকারীরা বাইরের কাঁচ ভাঙচুর করে চলে যায়।’’

২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলায় জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছে। এর পরিপ্রেক্ষিতে শুক্রবারও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

Tags: আন্দোলনছাত্র আন্দোলননিরাপদ সড়কসেমি লিড
Previous Post

রিয়াল ছাড়তে ‘মরিয়া’ মদ্রিচ

Next Post

নির্মলেন্দু গুণের হাতে ‘খান মোহাম্মদ ফারাবী সাহিত্য পুরস্কার’

Next Post

নির্মলেন্দু গুণের হাতে 'খান মোহাম্মদ ফারাবী সাহিত্য পুরস্কার'

‘দয়া করে আমাকে ভুল বুঝবেন না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT