চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা না চাইলে সংলাপ নয়: কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:28 অপরাহ্ন 01, আগস্ট 2018
in রাজনীতি
A A
প্রধান বিচারপতি বিষয়ে সন্ধ্যায় আওয়ামী লীগের প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

অতীত কর্মকাণ্ড এবং খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালনের জন্য বিএনপিকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা না চাইলে বিএনপির সঙ্গে সংলাপ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন কেন্দ্রে শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাদের বলেন: গত জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা শত অপমান সহ্য করেও সংলাপের অাহ্বান জানিয়েছিলেন, কিন্তু বিএনপি সাড়া দেয়নি। জাতির পিতার হত্যার দিনে যারা কেক কেটে ভুয়া জন্মদিন পালন করে তাদের সাথে সংলাপ নয়।

ভূয়া জন্মদিন পালনের জন্য ক্ষমা না চাইলে তাদের(বিএনপি) সঙ্গে সংলাপ নয় বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বলেন: স্বাধীন বাংলাদেশ আবারও পলাশীর ষড়যন্ত্রের পুনরাবৃত্তি দেশে ১৫ অাগস্ট, জাতীর পিতাকে হত্যার মধ্যদিয়ে ষড়যন্ত্রকারীরা গণতন্ত্রকে কুক্ষিগত করে। অাজ যারা ৭৫’র পর থেকে বাংলাদেশের ৪৩ বছরের ইতিহাসকে ভুলে গেছে, সত্যের বিকৃতি করছে, সংলাপ ও গণতন্ত্রের নামে তারাই অশ্রুপাত করেছে।  আমি প্রশ্ন করতে চাই, তারা কি ১৫ অাগস্টের কথা ভুলে গেছেন? আমরা হত্যাকারীদের চিনি।

বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আশ্রয় প্রশ্রয়েই ৭৫ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িতরা বাংলার মাটিতে দম্ভভরে ঘুরে বেড়িয়েছে বলে অভিযোগ করেন কাদের। তিনি বলেন: যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করেন, বিদেশে পালিয়ে যেতে সহায়তা দিয়েছে, ইনডেমনিটি অডিয়েন্স জারি করে বিচারের পথ বন্ধ করেছে, তাদের সাথে গণতন্ত্রের নামে কোন সংলাপ নয়।

সংলাপের সব পথ বিএনপিই বন্ধ করেছে বলেও মন্তব্য করে আওয়ামী লীগের এ নেতা বলেন: বিএনপি আজ গণতন্ত্রের জন্য মায়াকান্না করছে। সংলাপের আহ্বান জানাচ্ছে! এগুলো তাদের মায়া কান্নায়।  তাদের মনে করিয়ে দিতে চাই, অাওয়ামী লীগ ওয়ার্কিং অান্ডাস্ট্যান্ডিং চেয়েছিলো বলেই বেগম জিয়ার ছোট ছেলে’র (আরাফাত রহমান কোকো) মৃত্যুর সময় সান্তনা দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রীকে ঢুকতে না দিয়ে বিএনপি সব ধরণের সংলাপের রাস্তা বন্ধ করে দিয়েছে।

Tags: আওয়ামী লীগওবায়দুল কাদেরবিএনপিশোকের মাস আগস্টসেমি লিড
Previous Post

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কেন বাচ্চাদের ওপর হামলা হলো?

Next Post

একই ম্যাচে দুই কূলই হারালেন বেল-ক্রুস!

Next Post

একই ম্যাচে দুই কূলই হারালেন বেল-ক্রুস!

একইদিনে ঢাকায় কমেডি ও থ্রিলার!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT