চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুশীলনে ফিরলেও দলে নেই মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:46 পূর্বাহ্ন 31, জুলাই 2018
in ফুটবল, স্পোর্টস
A A

মঙ্গলবারই বার্সেলোনার অনুশীলনে ফিরছেন লিওনেল মেসি। কিন্তু মার্কিন ট্যুরের দলে যোগ দিচ্ছেন না তিনি। অনুশীলনে যোগ দেয়ার আগে অবশ্য নতুন মৌসুমের জন্য মেডিকেল টেস্ট দেবেন মেসিসহ অন্যরা।

মেসির সঙ্গে অনুশীলনে যোগ দেবেন জেরার্ড পিকে, জর্দি আলবা ও সার্জিও বুসকেটস। এই তিনজনও যুক্তরাষ্ট্র সফরের দলে নেই। মূলত ১২ আগস্ট সেভিয়ার বিরুদ্ধে স্প্যানিশ সুপার কাপের ম্যাচের জন্য প্রস্তুত হবেন তারা।

বিশ্বকাপ ক্লান্তি দূর করতেই এই চার তারকাকে যুক্তরাষ্ট্র সফর থেকে বিশ্রাম দিয়েছে বার্সেলোনা। আর্জেন্টিনা ও স্পেন দুদলই বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেয়।

মেসি-পিকেরা না থাকলেও দলে যোগ দিয়েছেন জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান। জার্মানিও বিশ্বকাপে এবার নিজের নামের সুবিচার করতে পারেনি। প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয় গতবারের চ্যাম্পিয়নরা।

যুক্তরাষ্ট্রের ডালাসে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে এএস রোমার বিরুদ্ধে খেলবে বার্সা। রোমা ম্যাচের পর বার্সা মুখোমুখি হবে আরেক ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের। এই ম্যাচ হবে সানফ্রান্সিসকোতে। এই ম্যাচেও বাড়তি কোনো খেলোয়াড় দলে যোগ দেবেন না।

মেসি, পিকে, আলবা ও বুসকেটসদের একদিন পর অনুশীলনে ফিরবেন লুইস সুয়ারেজ, ফিলিপে কৌতিনহো, থমাস ভারমালেন, উসমানে ডেম্বেলে, স্যামুয়েল উমতিতি এবং ইভান রাকিটিচ। এই ছয়জনের সবাই বিশ্বকাপের অন্তত কোয়ার্টার ফাইনাল খেলেছেন।

Tags: বার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
Previous Post

একজন দুর্ঘটনা মন্ত্রীর বড় প্রয়োজন আজ

Next Post

অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল

Next Post

অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল

১৫ বছরে সবচেয়ে কাছে আজ মঙ্গল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT