চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্বরাষ্ট্রমন্ত্রী হলে বুদ্ধিজীবীদের গুলি করার নির্দেশ দিতাম’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:20 অপরাহ্ন 27, জুলাই 2018
in আন্তর্জাতিক
A A

স্বরাষ্ট্রমন্ত্রী হলে বুদ্ধিজীবীদের গুলি করে মারার নির্দেশ দিতেন বলে মন্তব্য করেছেন কর্নাটকের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক বসনগৌড়া পাটিল ইয়াৎনাল।

বৃহ্স্পতিবার কার্গিল বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন ইয়াৎনাল। তার বিধানসভা এলাকাতেই এই অনুষ্ঠান হয়। সেখানে জনতার উদ্দেশ্যে এই বিতর্কিত এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এই সব লোকেরা (বুদ্ধিজীবী) আমাদের দেশে থেকে আমাদের দেওয়া করের টাকায় সকল সুযোগ সুবিধা নেয়। তারপর ভারতীয় সেনার বিরুদ্ধে স্লোগান দেয়। দেশের জন্য এই বুদ্ধিজীবী ও ধর্মনিরপেক্ষতার চেয়ে বিপজ্জনক আর কিছু নেই।

“আমি স্বরাষ্ট্রমন্ত্রী হলে এইসব বুদ্ধিজীবীদের গুলি করার নির্দেশ দিতাম।’’

তার এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ইয়াৎনালের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস এবং জেডিএস।

কর্নাটকে বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক এম এম কালবুর্গি নিজ বাড়িতে হত্যার শিকার হন। সাংবাদিক গৌরি লঙ্কেশকেও গুলি করে খুন করে দুর্বৃত্তরা। সেই কর্নাটকেই উদারপন্থীদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করলেন এই বিজেপি বিধায়ক। যুক্তিবাদী ও মুক্তমনাদের দেশদ্রোহী বলেও আখ্যা দেন ইয়াৎনাল।

কর্নাটকের সাবেক মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার মিডিয়া উপদেষ্টা আমিন মাট্টু সম্প্রতি বলেন, পরিবারের আর্থিক সমস্যা দূর করতে যুব সম্প্রদায় সেনাবাহিনীতে যোগ দেয়। এদের অনেকে দেশের জন্য প্রাণ দেন। সেই প্রসঙ্গেই এ দিন মুক্তমনাদের বিরুদ্ধে বিজেপি বিধায়কের এই মন্তব্য।

ইয়াৎনালের শাস্তির দাবিতে সরব কর্নাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি দীনেশ গুন্ডু রাও বলেন, দেশে অস্থিরতা ও বিভেদ তৈরি করতে গোটা দেশেই এই ধরনের মন্তব্য করছেন বিজেপি নেতারা। বিধায়কের মন্তব্য থেকেই পরিষ্কার, নিজেদের গোঁড়া মতবাদ প্রতিষ্ঠা করতে খুন করতেও তারা দ্বিধা করেন না।”

কর্নাটকে ক্ষমতাসীন জোটের আরেক শরিক জেডিএস-ও বিধায়কের শাস্তির দাবি করেছে।

বিজেপির প্রবীণ এই নেতা লিঙ্গায়েত সম্প্রদায়ের নেতা। কর্নাটকের বিজেপি সভাপতি তথা সে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বি এস ইয়াদুরাপ্পার ঘনিষ্ঠ তিনি।

বাজপেয়ী সরকারে আমলে বস্ত্র ও রেল প্রতিমন্ত্রী ছিলেন ইয়াৎনাল। বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য করে এর আগেও বিতর্কের সৃষ্টি করেছেন তিনি।

কয়েক মাস আগেও স্থানীয় পুর আধিকারিক ও জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, “মুসলিমদের কোনও সাহায্য করবেন না।”

এত বিতর্কের পরও কিন্তু ইয়াৎনাল নিয়ে বরাবরই নীরব তার দল। মাস খানেক আগের ওই মন্তব্য প্রসঙ্গেও ইয়েদুরাপ্পা বা অন্য কেউ মুখ খোলেননি। এবারও বিজেপির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া বা ব্যবস্থা নেওয়ার কোনও ইঙ্গিত মেলেনি।

কংগ্রেস-জেডিএস জোটের দাবি, নীরব থেকে আসলে এই ধরনের উস্কানিমূলক ও বিদ্বেষপূর্ণ মন্তব্যকে সমর্থনই করছে বিজেপি।

Tags: কর্নাটকবিজেপিভারতীয় জনতা পার্টিসেমি লিড
Previous Post

পূর্ণিমার অতিথি কোনাল-তপু

Next Post

টানা বর্ষণে পাহাড়ে ফাটল, আতংকে রোহিঙ্গারা

Next Post
রোহিঙ্গা

টানা বর্ষণে পাহাড়ে ফাটল, আতংকে রোহিঙ্গারা

এই জাতীয় দলে কতটুকু আশা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT