চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চূড়ান্ত যুদ্ধের দিকেই হিলারি-ট্রাম্প

নাফিস ইফতেখার by নাফিস ইফতেখার
9:26 অপরাহ্ন 08, জুন 2016
in আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতার লড়াই সুপার টুয়েসডেতে ক্যালিফোর্নিয়াসহ ৪টি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ডেমোক্র্যাট হিলারি ক্লিনটন, আর ২টিতে বার্নি স্যান্ডার্স। মনোনয়নের জন্য প্রয়োজনীয় ডেলিগেট সমর্থন অর্জিত হওয়ায় হিলারিকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

অন্যদিকে, ৫টি অঙ্গরাজ্যে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের জয় প্রত্যাশিতই ছিলো। মঙ্গলবারই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে পরিষ্কার হয়ে যায়- ডেলিগেট সমর্থনের ভিত্তিতে হিলারি ক্লিনটনের ডেমোক্র্যাট মনোনয়ন একরকম নিশ্চিত।

সুপার টুয়েসডেতে ক্যালিফোর্নিয়া ও নিউ জার্সিতে বড় জয়, আর নিউ মেক্সিকো ও সাউথ ডাকোটায় অল্প ব্যবধানের জয় – সাবেক ফার্স্ট লেডি হিলারির অবস্থানকে সুদৃঢ় করেছে। সার্বিক পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও মনোনয়নের লড়াইটা শেষ পর্যন্ত দেখে নেয়ার ঘোষণা দিয়ে রেখেছেন ডেমোক্র্যাট বার্নি স্যান্ডার্স।

তারই ধারাবাহিকতায় নর্থ ডাকোটা ও মন্টানায় স্যান্ডার্সের জয়। মনোনয়ন নিয়ে শুরু থেকে হিলারি-স্যান্ডার্সের প্রতিযোগিতা দেখেছে সারা বিশ্ব। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট হিসেবে হয়তো তা উপভোগই করেছেন বারাক ওবামা। তাইতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই উপহার দেয়ায় হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্সকে ধন্যবাদ জানিয়েছেন। তবে, কাঙ্ক্ষিত ডেলিগেট সমর্থন অর্জিত হওয়ায় হিলারিকে জানিয়েছেন বিশেষ অভিনন্দন।

বাকি প্রার্থীরা নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন – তাই মঙ্গলবারের প্রাইমারিতে ৫টি অঙ্গরাজ্যে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের জয় উল্লেখযোগ্য হলেও, আলোচনায় এসেছে কম। বরং সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ায় এখন তুমুল আলোচনার বিষয় চূড়ান্ত নির্বাচনে প্রায় নিশ্চিতভাবে ট্রাম্প বনাম হিলারি লড়াই।

Tags: মার্কিন নির্বাচন
Previous Post

৭ দিনের মধ্যে মালিবাগ-মৌচাক সড়ক মেরামতের নির্দেশ

Next Post

হৃদপিণ্ড ছাড়া ৫৫৫ দিন বেঁচে থাকা

Next Post

হৃদপিণ্ড ছাড়া ৫৫৫ দিন বেঁচে থাকা

মিতু-সুনীল-আনন্দসহ সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি উদীচীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT