চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে প্রয়োজন হলে মমতা ও মায়াবতীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দেবে কংগ্রেস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:46 অপরাহ্ন 25, জুলাই 2018
in আন্তর্জাতিক
A A
কংগ্রেস

২০১৯ এর নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করতে আগ্রহী কংগ্রেস। তাছাড়া প্রয়োজনে দলিতদের শক্তির উৎস মায়াবতী এবং বাংলার মূখ্যমন্ত্রী মমতা ব্যনার্জিকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দেবে দলটি। কংগ্রেসের এক সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

কংগ্রেস দল এবং পার্টির নেতা রাহুল গান্ধী চান গত ছয় মাসে বিরোধী দলের সঙ্গে গড়ে উঠা মৈত্রীতা যেন নেতৃত্বের প্রশ্নে নষ্ট না হয়।

সেই সূত্র আরো জানায়, বিজেপি ও আরএসএসের সদস্য ছাড়া আর কারো বিরোধিতা করবে না কংগ্রেস। বর্তমান প্রধানমন্ত্রী বিজেপি নেতা নরেন্দ্র মোদি এবং হোম মিনিস্টার রাজনাথ সিং গত সপ্তাহে এই বিষয়ে সংসদে কথা বলেছেন। তারা কংগ্রেসকে ভরসা করা যায় না এমন সঙ্গী মনে করছেন। এর আগে প্রধানমন্ত্রীর পদের জন্য মৈত্রীদের সঙ্গে প্রতারণা এবং আরো অনেক অভিযোগ রয়েছে কংগ্রেসের বিরুদ্ধে।

এই মৈত্রীতা ভেঙে পরবে যদি নেতৃত্ব নিয়ে কথা বলা শুরু হয়, এমনটাই বলছিলেন রাজনাথ সিং। কারণ মমতা ব্যানার্জি ও মায়াবতী দুজনেরই প্রধানমন্ত্রী হওয়ার আলোচনা চলছে।

কংগ্রেস ভাবছে বিহার ও উত্তর প্রদেশের বিরোধী জোট বিজেপিকে বেশ ভালো টক্কর দিবে। লোকসভায় ৫৪৩টি সিটের মধ্যে ১২০টি তাদের দখলে। জোট যদি তাদের শক্তি দেখায় তাহলে বিজেপি ও এনডিএর জন্য এখানে সংখ্যাগরিষ্ঠতা লাভ করা খুবই কঠিন হবে।

বাংলার মূখ্যমন্ত্রী মমতা এবং সাবেক উত্তর প্রদেশের মূখ্যমন্ত্রী মায়াবতী তাদের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে এখনো কিছু বলেনি। তবে এসব বক্তব্য ও পরামর্শের ব্যখ্যাও করেননি।

গত সপ্তাহে মমতা ব্যানার্জি নিজেকে বিরোধী দল হিসেবে ঘোষণা করে বলেন তিনি পুরো বাংলায় বিজেপিকে পরাজিত করতে যাচ্ছেন। আগামী জানুয়ারিতে একটি বড় এক র‌্যালির আয়োজনও করবেন তিনি সেখানে সারা দেশের রাজনৈতিক নেতারা আসবেন।  অন্যদিকে মায়াবতী আরো বেশি আলোচনায় আসেন যখন কর্নাটকে একটি নির্বাচনী পার্শ্ববৈঠকে তার পার্টির জোট জনতা দল সেকুলারের নেতা দনীশ আলি এনডিটিভিকে বলেন, ২০১৯ সালের সাধারণ নির্বাচনের নিউক্লিয়াস হবেন মায়াবতী।

কংগ্রেস এখনো মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটের কথা ভাবছে না তবে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের মায়াবতীর দলের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে। মায়াবতী চান এই বোঝাপড়া অন্যান্য রাজ্য যেমন রাজস্থানেও ছড়িয়ে যাক। কিন্তু কংগ্রেসের কেন্দ্র শাখা বহুজন সমাজ পার্টির কোনো স্থান পরিত্যাগ করতে রাজি নয়।

রোববার কংগ্রেসের সর্বোচ্চ সিদ্ধান্ত প্রণেতা সদস্যদের কংগ্রেস ওয়ার্কিং কমিটি লোকসভা নির্বাচনে জয়ের সম্ভাবনা বাড়াবে এমন যে কাউকে দলে গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেন রাহুল গান্ধীকে। ফলে এসব পার্টির সঙ্গে জোটবদ্ধতা নিয়ে পুরো সিদ্ধান্ত নেবেন রাহুল গান্ধী।

সেই সূত্র জানিয়েছে, রাহুল গান্ধী এমন কোনো পদ চাননা যেখানে জোটকে তিনি শাসন করবে বরং তিনি জোটের একজন সদস্য হয়েই কাজ করতে চান।  উনিশের নির্বাচনে উদারতা নিশ্চয় দেখাবে না কংগ্রেস। কিন্তু সূত্র বলছে, যদি সামনে এমন কোনো বিরোধি দল থাকে যারা বেশি বেশি আসন লাভ করবে তাহলে এক পা পেছাতে দ্বিধা করবে না কংগ্রেস।

অবশ্য এর আগে কর্নাটক অ্যাসেম্বলি নির্বাচনের সময়ে রাহুল গান্ধী বলেছিলেন, তার দল যদি বড় দল হিসেবে স্থান অর্জন করে তাহলে প্রধানমন্ত্রী হতে তিনি তৈরি। ফলে এখন শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার বিষয়।

Tags: কংগ্রেসরাহুল গান্ধী
Previous Post

‘বাংলাকে বিশ্বে পৌঁছাতে ইংরেজির সাথে ব্রিজ আপ করতে হবে’

Next Post

দশে পরিচয়, আঠারোতে বিয়ে

Next Post

দশে পরিচয়, আঠারোতে বিয়ে

মাহমুদুর রহমানের ‘পুনর্জন্ম’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT