চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কয়লা উধাও: খনি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ও বিদেশ গমন ঠেকাতে ব্যবস্থা

রফিকুল বাসার by রফিকুল বাসার
8:52 অপরাহ্ন 24, জুলাই 2018
in অর্থনীতি
A A
বড়পুকুরিয়া কয়লা খনি-কয়লা আত্মসাৎ

বড়পুকুরিয়া খনির কয়লা উধাও হয়ে যাওয়ার ঘটনায় ফৌজদারি মামলার প্রস্তুতি নিচ্ছে পেট্রোবাংলা। এছাড়া বড়পুকুরিয়া খনির সংশ্লিষ্ট চার কর্মকর্তা যেন বিদেশ যেতে না পারে, সে ব্যবস্থা নিতে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে দুদক।

রাজধানীর তেজগাঁও থানায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়জুল্লাহ।

চেয়ারম্যান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বড়পুকুরিয়া খনির কয়লা চুরি হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। পেট্রোবাংলার তদন্ত দল বড়পুকুরিয়াতে সরেজমিনে আজ তদন্ত করছে বলেও তিনি জানান।

কয়লা উধাও হয়ে যাওয়ার ঘটনায় পেট্রোবাংলার চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে কথা বলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত দল।

দুদকের তদন্ত দল মঙ্গলবার দুপুরে পেট্রোবাংলায় এসে কয়লা উত্তোলন, ব্যবহার, বিক্রি, বার্ষিক হিসাবসহ বিভিন্ন নথি নিয়ে গিয়েছে। একই সঙ্গে পেট্রোবাংলার চেয়ারম্যানকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাও করেছে তারা।

দুদকের উপ-পরিচালক শামসুল আলমের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত দল পেট্রোবাংলার চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করে।

চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ শেষে শামসুল আলম বলেন, আমরা তদন্ত শুরু করেছি। সকল বিষয় পর্যালোচনা শেষে ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দেব।

পেট্রোবাংলা সূত্র জানায়, বড়পুকুরিয়া কয়লা খনির পরিচালক (অপারেশন) এর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। এছাড়া অন্যদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়া হবে।

জুন মাসের হিসাব অনুযায়ী বড়পুকুরিয়া খনির মজুদাগারে তিন লাখ আট হাজার মেট্রিক টন কয়লা মজুদ ছিল। আর জুলাই মাসে ছিল এক লাখ ৪৭ হাজার টন। কিন্তু বাস্তবে মাত্র তিন হাজার টন কয়লা পাওয়া গেছে।

এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, কয়লা উত্তোলন ও বিক্রির হিসাব অনুযায়ী কয়লা মজুদ থাকার কথা। কিন্তু বাস্তবে তা নেই।

বড়পুকুরিয়া খনির ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছিলেন, যে কয়লা মজুদ আছে তা দিয়ে ৫০ দিন বিদ্যুৎকেন্দ্র চলবে। কিন্তু পরে দেখা গেল সে পরিমাণ কয়লা উত্তোলন করা নেই।

কয়লা খনি চালুর পর থেকে এখন পর্যন্ত বিক্রির পর কী পরিমাণ কয়লা জমা আছে, তার হিসাব রাখা হয়নি। বার্ষিক আয়-ব্যয় এবং কয়লা উত্তোলন ও বিক্রির হিসাব করা হয়েছে। নিরীক্ষা বিভাগ উদ্বৃত্তপত্রও অনুমোদন দিয়েছে। কিন্তু উত্তোলন করা কয়লার মজুদ আছে কি নেই তার হিসাব রাখা হয়নি। দিনের পর দিন হিসাব ছাড়া এভাবে কেমন করে চলল তারও তদন্ত হচ্ছে বলে জানা গেছে।

এদিকে বিদ্যুৎ সমস্যা সমাধান করতে অতিরিক্ত আট কোটি ঘনফুট গ্যাস বেশি বিদ্যুতে দেয়া হচ্ছে বলে পেট্রোবাংলা সূত্র জানিয়েছে। বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে জরুরিভাবে চার কোটি গ্যাস উত্তোলন বাড়ানো হয়েছে। কাফকো সার কারখানা বন্ধ করে তিন কোটি ঘনফুট গ্যাস দেয়া হয়েছে। এছাড়া ঢাকা-ময়মনসিংহ এলাকায় অর্থাৎ তিতাস গ্যাস এর সরবরাহ সামান্য কমিয়ে আরও এক কোটি ঘনফুট গ্যাস বাড়তি দেয়া হয়েছে। এতে সিরাজগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের সকল ইউনিট ও ভেড়ামারা বিদ্যুৎকেন্দ্র থেকে পুরো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

বড়পুকুরিয়া খনির কয়লা দিয়ে বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র চলে। বেশিরভাগ কয়লা খনি এলাকাতেই মজুদ থাকে। প্রায় সব বছরই খনির গুহা পরিবর্তনের জন্য প্রায় এক মাস কয়লা উত্তোলন বন্ধ থাকে। খনি থেকে এমন কয়লা উত্তোলন বন্ধ থাকলে আগে থেকেই প্রয়োজনীয় কয়লা মজুদ করে রাখা হয়। কিন্তু এবার ব্যবস্থাপনার গাফিলতির কারণে সে কয়লা মজুদ করে রাখা হয়নি। আর সেই মজুদ করে না রাখার কারণে কয়লার সরবরাহ না থাকায় বন্ধ হয়ে গেছে বিদ্যুৎকেন্দ্র। আর বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ার পরই কয়লা চুরি যাওয়ার বিষয়টি জানা যায়।

সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎকেন্দ্র বন্ধ না হলে এখানে যে দিনের পর দিন দুর্নীতি হচ্ছে তা জানাই যেত না।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীর বিক্রম জানিয়েছেন, জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না। সমস্যার সমাধান হতে এক মাস সময় লাগবে বলে তিনি জানান।

সূত্র জানায়, বিদ্যুৎকেন্দ্রে দেয়া ছাড়াও স্থানীয়ভাবে খনির কয়লা বিক্রি করা হয়। বিজ্ঞপ্তির মাধ্যমে নির্ধারিত ডিলারদেরকে এই কয়লা দেয়া হয়।

Tags: দুদকবড়পুকুরিয়াবড়পুকুরিয়া কয়লা খনি
Previous Post

টার্মিনাল ছাড়া টোল আদায় বন্ধের ব্যবস্থা গ্রহণে হাইকোর্টের নির্দেশ

Next Post

১৮ রানে অলআউট, ১২ মিনিটেই জয় সারা

Next Post

১৮ রানে অলআউট, ১২ মিনিটেই জয় সারা

যেসব কারণে উবার-পাঠাওসহ ১০ প্রতিষ্ঠান এখনো অনুমোদন পায়নি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT