চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০ লাখ শহীদের স্মরণে রোপণ করা হলো ৩০ লাখ বৃক্ষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:31 পূর্বাহ্ন 20, জুলাই 2018
in পরিবেশ
A A
বৃক্ষ রোপণ

মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে ৩০ লাখ বৃক্ষ রোপণ করা হয়েছে। জাতীয় বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৮ উপলক্ষে সারাদেশে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।

বুধবার (১৮ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ছাতিম গাছের চারা রোপনের মধ্যদিয়ে মাসব্যাপী বৃক্ষ ও পরিবেশ মেলা ২০১৮’র উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবিহিকতায় দেশজুড়ে এই কর্মসূচি পালিত হয়।

খুলনায় বৃক্ষ রোপণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিন উল আহসান। পরে জেলা স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের চারা দেয়া হয়।

ময়মনসিংহের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষ রোপণ করা হয়। কর্মসূচি উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান।

দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গনে চারা রোপণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বাড়িতে বৃক্ষ রোপণ করতে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করা হয়।

নড়াইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৮ হাজার বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। সরকারি টেকনিক্যাল স্কুল প্রাঙ্গনে কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী।

কুষ্টিয়ার মিরপুরে কর্মসূচির আওতায় বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

ভোলা সরকারি স্কুল মাঠে চারা রোপণ করে কর্মসূচি উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক। সকল সরকারি বে-সরকারি স্কুলে একযোগে বৃক্ষ রোপণ করা হয়।

লক্ষ্মীপুরে ৩০ হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে। জেলা কালেক্টরেট স্কুল মাঠে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল কর্মসূচি উদ্বোধন করেন।

সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাবিরুল ইসলাম।

শরীয়তপুরে পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। জেলা প্রশাসক কাজী আবু তাহের কর্মসূচির উদ্বোধন করেন।

মেহেরপুরে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বৃক্ষ রোপণ করে কর্মসূচি উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Tags: বৃক্ষ রোপণলিড নিউজ
Previous Post

বাচ্চাদের ‘গড়াগড়ি’ খেতে উৎসাহ দিচ্ছেন নেইমার!

Next Post

‘হ্যাপি গ্রিন’ শশা চাষ করে লাভবান চাষিরা

Next Post
শশা

'হ্যাপি গ্রিন' শশা চাষ করে লাভবান চাষিরা

ইউটিউবে অপূর্ব-ঈশিকার ‘তুমি আছো তাই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT