চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতি সেকেন্ডে একটি বাল্যবিয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:54 অপরাহ্ন 11, অক্টোবর 2016
in আন্তর্জাতিক
A A

আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। মেয়ে শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, ভবিষ্যৎসহ সার্বিক সুরক্ষা নিয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যেই মূলত বিশ্বব্যাপী উদযাপিত হয় এই দিনটি। ছেলে ও মেয়ে শিশুর মধ্যে অধিকারের সমতা ও বাল্যবিয়ে বন্ধ করার ব্যাপারে চেষ্টা চালানোও এই বিশেষ দিনটির লক্ষ্য।

কিন্তু ২০১৬ সালে এসেও মেয়ে শিশুর সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। বিশ্বে এখনো প্রতি সেকেন্ডে ১৫ বছর বয়সী একটি মেয়েকে বিয়ে দেয়া হয়। আন্তর্জাতিক কন্যা শিশু দিবসকে সামনে রেখে এমনই একটি তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করল শিশু অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেন।

সংস্থাটির সাম্প্রতিক একটি গবেষণার ওপর প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান, ইয়েমেন, ভারত এবং সোমালিয়ার মতো বহু দেশে ১০ বছরেরও কম বয়সী মেয়েদের জোর করে তাদের চেয়ে বয়সে অনেক বড় পুরুষের সঙ্গে বিয়ে দেয়া হচ্ছে।

বাল্যবিয়ে জীবনের প্রতিটি পর্যায়ে একটি মেয়েকে সব ধরণের সুবিধা ও প্রাপ্য থেকে বঞ্চিত করতে পারে বলে মনে করে সেভ দ্য চিলড্রেন।

সংস্থাটির আন্তর্জাতিক বিষয়াদির প্রধান নির্বাহী কর্মকর্তা হেলি থর্নিং-শ্মিট বলেন, ‘বাল্যবিয়ে প্রতিকূলতার এমন একটি চক্র সৃষ্টি করে যা মেয়েদেরকে শিক্ষাগ্রহণ, উন্নয়ন এবং সর্বোপরি একজন শিশু হিসেবে বেড়ে ওঠার মতো মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত করে।

এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, কম বয়সে বিয়ে দিলে মেয়ে শিশুরা স্কুল চালিয়ে যেতে পারে না এবং অনেক ক্ষেত্রেই পারিবারিক নির্যাতন, সহিংসতা এমনকি ধর্ষণের শিকার হয়। এরা খুব দ্রুত গর্ভবতী হয়ে পড়ে এবং এদের এইচআইভিসহ নানা ধরণের যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

দ্বন্দ্ব-সংঘাত, দারিদ্র্য এবং বিভিন্ন মানবিক সঙ্কটকে গবেষণায় বাল্যবিয়ের প্রধান কারণ হিসেবে দেখানো হয়েছে। বলা হয়েছে, যুদ্ধ-বিগ্রহ আক্রান্ত কন্যা শিশুদের বাল্যবিয়ে দেয়ার প্রবণতা বেশি। শরণার্থী পরিবারগুলো নিজেদের বাচ্চা মেয়েগুলোকে দারিদ্র্য আর যৌন নির্যাতন থেকে রক্ষা করতে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়।

উদাহরণ হিসেবে সেভ দ্য চিলড্রেন ১৪ বছর বয়সী এক সিরীয় মেয়ের উদ্হরণ দেয়, যার একজন ২০ বছরের তরুণের সঙ্গে গত বছর বিয়ে হয়। ১৪ বছর বয়সেই এখন সে দু’মাসের অন্তঃসত্ত্বা।

শুধু তাই নয়, ইবোলা মহামারির মতো মানবিক বিপর্যয়ের সময় সিয়েরা লিয়নে সব স্কুল বন্ধ হয়ে যায়। এর ধারাবাহিকতায় ১৪ হাজার কিশোরীর গর্ভধারণের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে জানিয়েছে মানবাধিকার বিষয়ক এই সংস্থা।

‘এভরি লাস্ট গার্ল’ শিরোনামের প্রতিবেদনটিতে স্কুলে পাঠানো, বাল্যবিয়ে, কিশোর বয়সে গর্ভধারণ, মাতৃমৃত্যু এবং সংসদে নারী সদস্যের সংখ্যার ওপর ভিত্তি করে বিশ্বের দেশগুলোর তালিকা করা হয়েছে। তালিকায় সবার নিচে আছে চাদ, নাইজার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, মালি এবং সোমালিয়ার নাম।

জাতিসংঘের শিশু বিষয়ক সংগঠন ইউনিসেফের হিসেব অনুসারে, এভাবে চলতে থাকলে ২০৩০ সাল নাগাদ বিবাহিত মেয়ে শিশুর সংখ্যা ৭০ কোটি থেকে বেড়ে প্রায় ৯৫ কোটিতে দাঁড়াবে।

Tags: কন্যা শিশু দিবসবাল্যবিয়ে
Previous Post

কাশ্মিরে সেনাঘাঁটিতে এবার গ্রেনেড হামলা

Next Post

প্রতিমা বিসর্জনের আগে সিঁদুর উৎসব

Next Post

প্রতিমা বিসর্জনের আগে সিঁদুর উৎসব

সব ভুলে শেষ ম্যাচ জিততে চান মাশরাফি, ছাড় দিতে নারাজ ইংল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT