চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আর্সেনালে ২২ বছর থাকা ভুল ছিল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:21 অপরাহ্ন 17, জুলাই 2018
in ফুটবল, স্পোর্টস
A A

কোচ হিসেবে দীর্ঘ ২২ বছর আর্সেনালে থাকাটা ভুল ছিল বলে মনে করছেন আর্সেন ওয়েঙ্গার। গার্নারদের সাবেক বস বলেছেন, নিজের চ্যালেঞ্জের কাছেই বন্দি ছিলেন তিনি।

ওয়েঙ্গারের সামনে অনেক সুযোগ ছিল। রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ড জাতীয় দলও লম্বা সময়ের জন্য বেশ কয়েকবার তাকে পাওয়ার চেষ্টা করেছে। কিন্তু কারো ডাকেই সাড়া দেননি তিনি।

আর্সেনালের সঙ্গে ওয়েঙ্গার নামটা সমার্থক হয়ে উঠেছিল। কিন্তু লম্বা সময় ট্রফি না জেতার কারণে তাকেই সরিয়ে দিতে প্রতিবাদ করেন ক্লাব সমর্থকরা। পরে ২০১৭-১৮ মৌসুম শেষে পদত্যাগের ঘোষণা দেন ফুটবলের ’প্রফেসর’।

৬৮ বছরের ফরাসি কোচ এখন মনে করছেন, লন্ডনে না থেকে অনেক আগেই তিনি নতুন চ্যালেঞ্জ নিতে পারতেন।

সম্প্রতি আরটিএলকে একটি সাক্ষাতকার দিয়েছেন ওয়েঙ্গার। সেখানে প্রশ্ন ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল কি? উত্তরে তিনি বলেছেন, ‘সম্ভবত একটা ক্লাবেই ২২ বছর থাকা।’

‘আমি এমন কেউ যার এদিক-ওদিক করার প্রচুর সুযোগ ছিল। আমি চ্যালেঞ্জ নিতেও ভালোবাসি। কিন্তু আমি আমার নিজের চ্যালেঞ্জের কাছেই বন্দি ছিলাম।’

আর্সেনালের হয়ে ২২ বছরের তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন ওয়েঙ্গার। যার মধ্যে ছিল তার ২০০৩-০৪ মৌসুমের ‘অপরাজেয়’ দল। ওই মৌসুমে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল নর্থ লন্ডনের দলটি। এছাড়া সাতটি এফএ কাপও জিতেছেন তিনি।

আর্সেনাল ছাড়ার পর এখনো কোনো দলের দায়িত্ব নেননি ওয়েঙ্গার। তবে সর্বশেষ খবর, ইংল্যান্ড কাঁপানো ওয়েঙ্গার পাড়ি জমাতে পারেন জাপানে।

Tags: আর্সেন ওয়েঙ্গারআর্সেনাললিড স্পোর্টস
Previous Post

রানীর ‘হিচকি’ এবার রাশিয়াতে

Next Post

বাংলাদেশ ‘এ’ দলের নাটকীয় জয়

Next Post

বাংলাদেশ ‘এ’ দলের নাটকীয় জয়

কোটায় ভর করে সরকারের পতন চাইছে বিএনপি: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT