চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক লাফে সেরা পাঁচে নাহিদা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 17, জুলাই 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সেরা বোলারদের তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের নাহিদা আক্তার। ৫৯৯ রেটিং পয়েন্ট নিয়ে ১৮ বছর বয়সী এ বাঁহাতি স্পিনার চতুর্থ স্থানে থাকা পাকিস্তানি অফস্পিনার আনাম আমিনের (৬০২ পয়েন্ট) ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন।

র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন অস্ট্রেলিয়ান পেসার মেগান স্কাট। সেরা পাঁচ বোলারের মধ্যে একমাত্র নাহিদাই বাঁহাতি স্পিনার। বাকি তিনজনের মধ্যে দুইজন অফস্পিনার ও একজন লেগস্পিনার।

সদ্য শেষ হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ৫ ম্যাচে ৭ উইকেট নেন নাহিদা। বিকেএসপি থেকে উঠে আসা এই তরুণী তিন বছরের ক্যারিয়ারে ২৪ ম্যাচ খেলে নিয়েছেন ২৭ উইকেট।

টি-টুয়েন্টি সংস্করণে সেরা সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গেল দেড় মাসে ১৩ ম্যাচে ১১টিতে জয় পেয়েছে সালমা-রুমানারা।  এক মাসের ব্যবধানে ধরা দিয়েছে তিনটি ট্রফি। এশিয়া কাপ ও বিশ্বকাপ বাছাইয়ে শ্রেষ্ঠত্বের মুুকুট এখন তাদেরই মাথায়। মাঝে আয়ারল্যান্ড সফরেও এসেছে সিরিজ জয়ের (২-১) সাফল্য।

দলগত সাফল্যের স্বীকৃতি এসেছে হাতে হাতেই। এবার ব্যক্তিগত স্বীকৃতিও পেতে যাচ্ছেন বাংলাদেশের মেয়েরা। নাহিদা ছাড়াও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রুমানা আহমেদ, অধিনায়ক সালমা খাতুন, পান্না ঘোষ ও ফাহিমা খাতুনের। সেরা ২০ বোলারের মধ্যে আছেন তারা।

ব্যাটসম্যানদের তালিকায় অবশ্য শীর্ষ ২০ জনের মধ্যে জায়গা হয়নি কোনো বাংলাদেশির। অলরাউন্ডারদের তালিকায় জায়গা করে নিয়েছেন সালমা ও রুমানা। ২২৯ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে সালমা, ২০৪ রেটিং পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে রুমানা।

Tags: টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংনাহিদা আক্তারলিড স্পোর্টস
Previous Post

ভ্রুণের পরিবর্তন ‘নৈতিকভাবে অনুমোদনযোগ্য’

Next Post

ট্রাম্প-পুতিনের ঐতিহাসিক বৈঠকে যা ঘটলো

Next Post

ট্রাম্প-পুতিনের ঐতিহাসিক বৈঠকে যা ঘটলো

বাপ্পীকে বিশ্রামের পরামর্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT