চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চক্রান্তের পথে না গিয়ে নির্বাচনে আসুন: বিএনপিকে নাসিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:19 অপরাহ্ন 17, জুলাই 2018
in রাজনীতি
A A

চক্রান্তের পথে না হেঁটে বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, গণতন্ত্র হচ্ছে নির্বাচনের অবলম্বন। দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে অবশ্যই সংবিধানের নিয়ম অনুযায়ী সব দলকে জাতীয় নির্বাচনে অংশ নিতে হবে। 

মঙ্গলবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন: ‘গণতন্ত্রের কথা আমরা যতই মুখে বলি না কেনো যদি কোনো দল নির্বাচনে অংশ না নেয় তাহলে আমরা ধরে নিতে পারি তারা গণতন্ত্রের শত্রু। কিভাবে নির্বাচন ভন্ডুল করা যায় সেই পায়তারায় বিএনপি চালাচ্ছে।’

তিনি বিএনপি’র প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো চক্রান্তের পথে না গিয়ে নির্বাচনে আসেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, নির্বাচন হচ্ছে রাষ্ট্রের পরিহার্য একটি উপাদান, কে আসবে আর কে আসবে না একান্তই তাদের দলের সিদ্ধান্ত।

কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে নাসিম বলেন: ‘বিএনপি কোটা সংস্কার নিয়ে মাঠে নেমেছে। অনেক দেশেই কোটা আছে। বাংলাদেশে সৃষ্টির পর থেকেই কোটা আছে। ইতিমধ্যেই শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, কোটা সংস্কারের ব্যাপারে একটু ধৈর্য ধরতে হবে। শেখ হাসিনা তরুণদের জন্য কাজ করেন, এজন্য তিনি দ্রুত কোটা সংস্কারের রিপোর্ট পেশ করার জন্য আহ্বান জানান।’

স্বাস্থ্যমন্ত্রী নাসিম এ সময় কেউ যেনো এই কোটা আন্দোলন নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে। এজন্য কোটা সংস্কার কমিটি সদস্যদের কোটা সংস্কার রিপোর্ট দ্রুত পেশ করার আহ্বান জানান।

আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য আরও বলেন: ‘বাংলাদেশে জঙ্গি দমনের মধ্য দিয়ে শান্তির দ্বীপে পরিণত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার জন্য দেশের সার্বিক উন্নয়ন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে চিহ্নিত হয়েছে বিশ্বে। এজন্যই ১৪ দলসহ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনার আয়োজন করেছে। ১৪ দল তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে।’

আগামী ৩০ জুলাই ৩ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

‘২২জুলাই থেকে ১৪ দল ৩ সিটি কর্পোরেশন নির্বাচনে দলের পক্ষে হয়ে কাজ করবে। ১৪ দল আশা করে খুলনা ও গাজীপুর নির্বাচনের মতো সামনের যে সিটি করপোরেশনের নির্বাচন হবে এতে নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ। উন্নয়নের স্বার্থে জনগণ নৌকাকে বিজয়ী করবে।’

Tags: নাসিমনির্বাচনবিএনপিলিড নিউজ
Previous Post

আগামী বছর বিয়ে সারবেন বিবার-হেইলি

Next Post

ভ্রুণের পরিবর্তন ‘নৈতিকভাবে অনুমোদনযোগ্য’

Next Post
ভ্রুণ

ভ্রুণের পরিবর্তন ‘নৈতিকভাবে অনুমোদনযোগ্য’

এক লাফে সেরা পাঁচে নাহিদা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT