চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনো বহু পথ বাকি, বহু ছুটে চলা বাকি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:23 অপরাহ্ন 16, জুলাই 2018
in বিনোদন
A A

‘আমাদের প্রথম সাক্ষাৎ শুটিং সেটে। আমরা যখন বিয়ের সিদ্ধান্ত নেই সেটাও শুটিং সেটেই। বিবাহ বার্ষিকী উদযাপনের জন্য সেই শুটিং সেটের চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে!’

এভাবেই নিজের ৮ম বিবাহ বার্ষিকীর খবর দিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ২০১০ সালের ১৬ জুলাই অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে বিয়ে করেন ফারুকী। ৮ বছর পর একই দিনে এসে তিশার সঙ্গে কাজের মধ্য দিয়ে প্রথম পরিচয়, প্রেম এবং বিয়ের কথা স্মরণ করলেন ফারুকী।

শুটিং সেটেই দুজন দুজনকে দেখে প্রথম ভালো লাগা, প্রেমে পড়া, বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’ খ্যাত এই নির্মাতা ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, ১৬ জুলাই তাদের অষ্টম বিবাহ বার্ষিকীর দিনেও স্ত্রী ও অভিনেত্রী তিশার সঙ্গে একসঙ্গে শুটিংয়ে ব্যস্ত সময় পাড় করছেন।

যৌথ জীবনে আট বছর অতিক্রম করা এই দম্পতি ইতিমধ্যে বেশকিছু প্রশংসনীয় কাজও করে ফেলেছেন। এরমধ্যে আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, ডুবের মতো সিনেমা। অপেক্ষায় আছে ‘শনিবার বিকেল’। এমন বিশেষ দিনে যৌথ কাজগুলোর কথা স্মরণ করলেন ফারুকী নিজেই। তিনি বলেন, আমি জানি অসংখ্য গুণী নির্মাতা-অভিনেতা দম্পতির এই পৃথিবীতে আমাদের(তিশা-ফারুকী) সৃষ্টিশীলতার যৌথ পথচলা কোনো ইউনিক ঘটনা নয়, কিন্তু যখন আমাদের যৌথ কাজগুলোর দিকে তাকাই তখন দেখি আমরা একে অপরকে কীভাবে সহায়তা করেছি, একে অপরকে কীভাবে অনুপ্রাণিত করেছি!

৮ম বিবাহ বার্ষিকীতে তিশা-ফারুকীর ব্যস্ততা মূলত ‘আয়েশা মঙ্গল’ নামের একটি টিভি ফিকশন নির্মাণে। আনিসুল হকের লেখা এই গল্পের মধ্য দিয়ে প্রায় এক যুগ পর টেলিভিশনের জন্য নির্মাণে আসলেন ফারুকী।

Tags: আনিসুল হকতিশাফারুকীলিড বিনোনদন
Previous Post

মানবতাবিরোধী অপরাধ: মৌলভীবাজারের চারজনের বিষয়ে রায় মঙ্গলবার

Next Post

রোহিঙ্গা প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ তৈরি হয়নি: আইওএম

Next Post

রোহিঙ্গা প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ তৈরি হয়নি: আইওএম

বেকার ভাতার দাবিতে যুব সংগঠনগুলো এক হবে কি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT