চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানসিক লড়াইয়ে জিততে চেয়েছিল ফ্রান্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:05 পূর্বাহ্ন 16, জুলাই 2018
in ফুটবল, স্পোর্টস
A A

তাড়াহুড়া না করে নিজেদের মানসিকতা ঠিক রেখে ম্যাচ জিততে চেয়েছিল ফ্রান্স। চ্যাম্পিয়ন হওয়ার পর এ কথা জানান দলটির কোচ দেশম।

দেশম বলেন, ‘আমরা বড় আকারে ম্যাচ খেলতে চাইনি। কিন্তু মানসিক শক্তি দেখিয়েছি। যেকোনো প্রকারে চারটি গোল করেছি। জয় তো আমাদের প্রাপ্য।’

ফ্রান্স এদিন ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে।

ফরাসিদের হয়ে খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জিতলেন দেশম। ১৯৯৮তে বিশ্বকাপ জেতার সময় অধিনায়কও ছিলেন তিনি। তার আগে এমন কীর্তিতে নাম লেখাতে পেরেছিলেন কেবল দুজন- ব্রাজিলের মারিও জাগালো ও জার্মানির ‘কাইজার’ ফ্রেঞ্জ বেকেনবাওয়ার।

ম্যাচ শেষে দেশম বলেন, ‘দলটা তরুণ। কেউ কেউ ১৯ বছরে চ্যাম্পিয়ন হয়ে গেল। আমরা কঠিন পরিশ্রম করেছি বলেই সম্ভব হয়েছে।’

ক্রোয়েশিয়ার মানজুকিচ এদিন প্রথমে নিজেদের জালে বল জড়িয়ে দেন। এরপর পেরিসিচ তাদের সমতায় ফেরান। ক্রোয়েশিয়া আবার পিছিয়ে পড়ে পেনাল্টি থেকে গোল হজম করে। এরপর দ্বিতীয়ার্ধে পগবা এবং এমবাপে আরও দুই গোল করেন। শেষদিকে মানজুকিচ এক গোল শোধ দিলেও যথেষ্ট ছিল না।

ফ্রান্স মূলত বড় ম্যাচের আবহাওয়া বিবেচনায় সতর্ক ফুটবল খেলতে চেয়েছে। আর সেটি করেই তারা বাজিমাত করেছে। খুব বেশি তাড়াহুড়া না করে কাউন্টার অ্যাটাকে নজর দেয় তারা।

Tags: দেশমবিশ্বকাপ সর্বশেষ
Previous Post

মানজুকিচ যে রেকর্ডটা ভুলে যেতে চাইবেন

Next Post

রেকর্ড, রেকর্ড, রেকর্ড

Next Post

রেকর্ড, রেকর্ড, রেকর্ড

গোল্ডেন বল মদ্রিচের, সেরা উদীয়মান এমবাপে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT