চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্পাওলি বরখাস্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:41 পূর্বাহ্ন 15, জুলাই 2018
in ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপের মাঝপথেই শোনা গিয়েছিল দল শেষ পর্যন্ত সফল হোক বা নাই হোক, দায়িত্ব ছেড়ে দেবেন কোচ হোর্হে সাম্পাওলি। তার বরখাস্তেরও দাবি তুলেছিলেন অনেকে। সাম্পাওলি কোচ থাকছেন আবার থাকছেন না এমন গুঞ্জনের মধ্য অবশেষে তার বরখাস্তের খবর এল। আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, ছাঁটাই করা হয়েছে হোর্হে সাম্পাওলিকে। তাকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

৫ বছরের চুক্তিতে ২০১৭ সালে সাম্পাওলিকে দায়িত্ব দেয় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। সেই অনুযায়ী ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত তার মেয়াদ। কিন্তু রাশিয়া বিশ্বকাপে দল খারাপ করার পর থেকেই সমালোচনার মুখে ছিলেন তিনি। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা।

আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ‘মুন্ডো আলবিসেলেস্তে’ জানাচ্ছে, খুব তাড়াতাড়িই সাম্পাওলির বরখাস্তের অফিসিয়াল ঘোষণা দেয়া হবে। গত সোমবারই ফেডারেশন ও সাম্পাওলির মধ্য সমঝোতা হয় এবং দায়িত্ব ছাড়ার ব্যাপারে চুক্তি সই হয়।

খবর ছিল, সাম্পাওলি নিজে থেকে সরে গেলে সুবিধা হবে এএফএ’র। কারণ ২০১৯ কোপা আমেরিকার আগে বরখাস্ত করলে ৯ মিলিয়ন ইউরো দিতে হবে তাকে। আর কোপা পর্যন্ত তাকে রাখলে অঙ্কটা নেমে আসবে ১.৫ মিলিয়ন ইউরোতে। সাম্পাওলি নিজে থেকে সরে গেলে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না ফেডারেশনকে।

তবে এই দুইয়ের মাঝখানে সাম্পাওলিকে সরিয়ে দেয়ায় তাকে ১৪ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দিতে হচ্ছে এএফএকে। ‘মুন্ডো আলবিসেলেস্তে’র খবর এই অর্থ সাত কিস্তিতে ২ মিলিয়ন ডলার করে সাত বছরে এই সম্পূর্ণ অর্থ পরিশোধ করবে আর্জেন্টিনা।

২০১৭ সালের মেতে দায়িত্ব নেয়ার পর আর্জেন্টিনার কোচ হিসেবে ১৫ ম্যাচ দায়িত্বে ছিলেন সাম্পাওলি, এই ১৫ ম্যাচের মধ্যে ৭ ম্যাচ তিনি জিতেছেন, ড্র করেছেন ৪টি ম্যাচ, হেরেছেনও চারটিতে। এই বিশ্বকাপে আর্জেন্টিনা খেলেছে চারটি ম্যাচ। এই চার ম্যাচে জয় একটি, ড্র একটি ও হেরেছে দুটি ম্যাচে। সর্বশেষ হার বিশ্বকাপের নকআউটপর্বে ফ্রান্সের কাছে।

সাম্পাওলির পরিবর্তে আর্জেন্টিনা দলের দায়িত্ব কে নেবেন, সে ব্যাপারে এখনো কোনো কিছু নিশ্চিত করেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তার জায়গায় নাম শোনা যাচ্ছে ঘরোয়া ক্লাব রিভার প্লেটের মার্সেলো গ্যালার্দো, অ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়েগো সিমিওনে, টটেনহ্যামের হটস্পারের মউরিসিও পচেত্তিনোর ও পেরুর রিকার্ডো গার্সিকার।

Tags: বিশ্বকাপ সর্বশেষহোর্হে সাম্পাওলি
Previous Post

টেকসই উন্নয়ন নিশ্চতে আধুনিক নির্মাণ প্রযুক্তি মেলা

Next Post

র‌্যাঙ্কিংয়ে নেমে গেল বাংলাদেশ

Next Post

র‌্যাঙ্কিংয়ে নেমে গেল বাংলাদেশ

বিএনপি

২০ জুলাই নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT