চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বুদ্ধিজীবী সমাবেশ’ করতে পুলিশের বাধা, ফখরুলের নিন্দা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 14, জুলাই 2018
in রাজনীতি
A A
বিএনপি-মির্জা ফখরুল ইসলাম আলমগীর-বুদ্ধিজীবী সমাবেশ

জিয়া পরিষদের ‘বুদ্ধিজীবী সমাবেশ’ করতে না দেয়ায় শনিবার সমাবেশে এসেও ফিরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফিরে যাওয়ার সময় তিনি দেশে ন্যূনতম ‘গণতান্ত্রিক স্পেস’ নেই বলে অভিযোগ করে বলেন, ‘দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই। এটি রাজনৈতিক সমাবেশ ছিল না, তবুও সেটি সরকার করতে দেয়নি। আমি এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।’

শনিবার বেলা ১১টার দিকে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘জিয়া পরিষদে’র উদ্যোগে পূর্বঘোষিত বুদ্ধিজীবী সমাবেশ হওয়ার কথা ছিল। সেভাবেই আয়োজন করা হয়। ব্যানার টানানো হয়। ঢাকা, রাজশাহী, সিলেট, চট্টগ্রামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরাও অংশ নিতে অনুষ্ঠানস্থলে আসেন।

এরই মধ্যে পুলিশ সকাল সোয়া ১০টার দিকে অনুমতি নেই জানিয়ে অনুষ্ঠানটি করা যাবে না বলে আয়োজকদের জানায়।

ফখরুল বলেন, ‘এটা খুবই পরিতাপের কথা, ক্ষোভের কথা, দুর্ভাগ্যের কথা যে, পুলিশ একটা ভয়ঙ্কর দুঃশাসনের পক্ষ হয়ে কাজ করছে, অত্যাচার-নির্যাতনের পথ বেছে নিয়েছে।’

জিয়া পরিষদের চেয়ারম্যান কবীর মুরাদ সাংবাদিকদের বলেন, ‘পুলিশ এসে বলল, আপনারা সমাবেশ করতে পারবেন না। সমাবেশ করার কোনো অনুমতি নেই। বাধ্য হয়ে আমরা অনুষ্ঠানটি বাতিল করেছি।’

পরে সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে আসেন। গাড়ি থেকে নেমে তিনি সাংবাদিকদের কাছে এ ঘটনার নিন্দা জানান।

ফখরুল অভিযোগ করেন, সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। এখানে কথা বলার অধিকার নেই। সারা দেশে যে কথা বলার, সভা সমাবেশ করার কোনো অধিকার নেই তারই প্রমাণ আজকে প্রোগ্রাম করতে না দেয়া।

তিনি বলেন, ‘এই স্বৈরাচারী সরকার জনগণের বুকের উপর পাথরের মত চেপে বসেছে। বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার নির্যাতন করেই ক্ষান্ত হয়নি। সভা সমাবেশের রাজনৈতিক অধিকারও হরণ করেছে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করে দিয়েছে। বিরোধী দলের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। কোথাও নূন্যতম কথা বলার পরিবেশ নাই।’

‘ফ্যাসিবাদী সরকার কথা বলার ন্যূনতম অধিকারটিও কেড়ে নিয়েছে। এর মাধ্যমে সরকার একটি ভয়ানক পরিবেশ সৃষ্টি করেছে।’

Tags: বিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীরলিড নিউজ
Previous Post

বিশ্বকাপ জিতলে কী করবেন রাকিটিচ?

Next Post

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে উদ্বেগের কিছু নেই: প্রধানমন্ত্রী

Next Post

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে উদ্বেগের কিছু নেই: প্রধানমন্ত্রী

জন্মদিন পালন করতে ফের প্রেমিকের দেশে প্রিয়াঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT