চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৬৩ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 পূর্বাহ্ন 06, জুলাই 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

শুরু এবং শেষের উইকেট নিলেন আবু জায়েদ রাহি। ইনিংসে তিন উইকেট। অ্যান্টিগায় টেস্ট অভিষেক খারাপ হয়নি এ ডানহাতি পেসারের। তবে দলের অবস্থা বিবেচনায় সেটি নিয়ে মাতামাতি করার সুযোগ কমই। বাংলাদেশকে ৩৬৩ রানের বোঝা চাপিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

সফরকারীদের করা ৪৩ রানের জবাবে স্বাগতিক দল প্রথম ইনিংসে করেছে ৪০৬ রান। ইনিংস হার এড়ানোর চ্যালেঞ্জ দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ।

প্রথম দিন ওয়েসট ইন্ডিজ তুলেছিল ২ উইকেট হারিয়ে ২০১ রান। দ্বিতীয় দিনে ৮ উইকেট হারিয়ে তারা যোগ করেছে আরও ২০৫ রান।

মেহেদী হাসান মিরাজ তিনটি, সাকিব আল হাসান দুটি, কামরুল ইসলাম রাব্বি ও মাহমুদউল্লাহ রিয়াদ নিয়েছেন একটি করে উইকেট।

আগের দিন ৮৮ রানে অপরাজিত থাকা ক্রেইগ ব্র্যাথওয়েট থামেন ১২১ করে। লাঞ্চ বিরতির পর উইকেটে এসেই সাজঘরে ফেরেন এ ওপেনার। এরপর আসে আরও দুই সাফল্য। একপ্রান্তে সাকিব আল হাসান অন্যপ্রান্তে মেহেদী হাসান মিরাজ। দুই স্পিনার মিলে দ্রুতই তুলে নেন আরও ২ উইকেট।

৩ উইকেটে ২৭১ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যাওয়া দলের স্কোর বিরতির পরপরই হয়ে যায় ৬ উইকেটে ২৮৮। ১৬ রানের ব্যবধানে বাংলাদেশ ৩ ‍উইকেট তুলে নিয়ে চা-বিরতির আগেই দশ উইকেট তুলে নেয়ার আশা জাগায় স্পিনাররা। তবে সপ্তম উইকেটে ক্যারিবীয়দের ৫০ রানের জুটি অপেক্ষা বাড়ায়।

মিরাজের দ্বিতীয় শিকার হয়ে ৩৩ করা জেসন হোল্ডার সাজঘরে ফিরলে ভাঙে জুটিটি। পরের জুটিটি হয় আরও বড়। বাংলাদেশের ব্যাটিং ধসিয়ে দেয়া কেমার রোচের সঙ্গে হোপ গড়েন ৫৬ রানের আরেকটি বড় জুটি।

৫১ রানে জীবন পাওয়া এ ডানহাতি ব্যাটসম্যান সাজঘরে ফেরেন ৬৭ রান করে। রাহির বাউন্সারে গালি অঞ্চলে হোপের সহজ ক্যাচ ছাড়ে মাহমুদউল্লাহ রিয়াদ।

রাহির তৃতীয় শিকার হয়ে গ্যাব্রিয়েল সাজঘরে ফিরলে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

Tags: লিড স্পোর্টস
Previous Post

বিরতির পর বাংলাদেশের ধারালো বোলিং

Next Post

দ্বিতীয় ইনিংসেও একই রূপে বাংলাদেশ

Next Post

দ্বিতীয় ইনিংসেও একই রূপে বাংলাদেশ

কানাডা

কানাডায় তীব্র দাবদাহে মৃতের সংখ্যা বাড়ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT