আর মাত্র আট মাস হোয়াইট হাউজে থাকছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট হিসেবে তার রাজনৈতিক সাফল্য বন্দনা করতেই পারেন ভক্তরা। তারই অংশ হিসেবে টিভি কমেডি ‘টু নাইট শো’তে যোগ দিয়ে মজা করতে ছাড়েননি ওবামা নিজেও।
কৌতুক, হাস্যরস, বাক্যবাণ, রাজনৈতিক মজা আর সঙ্গীত কিছুই বাদ পড়েনি প্রেসিডেন্ট বারাক ওবামার সর্বশেষ টিভি কমেডি অনুষ্ঠান ‘টু নাইট শো’তে। ‘টু নাইট শো’র নিজস্ব ব্যান্ড ‘দ্য রুটস’ এর সঙ্গীতেও মেতে উঠেন তিনি।
‘হ্যালো, আই অ্যাম প্রেসিডেন্ট বারাক ওবামা, আট বছর আপনাদের সেবায় প্রেসিডেন্টের দায়িত্ব পালনে আমি গৌরবান্বিত।’
উচ্চকিত জ্যাজ সঙ্গীতে ওবামা এভাবেই অনুষ্ঠানের সূচনা ঘটান। আত্মবিশ্বাসী ওবামা জানান, আমি যখন প্রথম জাতির দায়িত্বে এলাম, তখন বিশ্বের চরম মন্দায় আক্রান্ত যুক্তরাষ্ট্র, আর বেকারত্বের হার এখন ৫ শতাংশেরও নীচে এনেছি। 
উপস্থাপক জিমি ফ্যালনও ওবামার সুরে সুর মিলান- ‘ও হ্যাঁ, সরকারি এবং বেসরকারি উভয় খাতেই ওবামা কর্মসংস্থানের গতি বাড়িয়েছেন। প্রিয় জনগণ, এবার ছুটি ওবামার!’
হিলারিকে ডেমোক্রেট প্রার্থীতার সমর্থনে বাক্যবাণ ছুঁড়েছেন ডোনাল্ড ট্রাম্প এর দিকে-‘রিয়েলিটি শো আর রাষ্ট্র চালনা এক নয়।’
অনুষ্ঠানের শেষ পর্যায়ে রিহান্নার ‘ওয়র্ক’ গানের সাথে নেচে ওঠেন প্রেসিডেন্ট ওবামা এবং উপস্থাপক জিমি ফ্যালন।









