চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিয়াঙ্কার চোখ এবার রবীন্দ্রনাথের উপর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:14 অপরাহ্ন 04, জুলাই 2018
in বিনোদন
A A

বলিউডের তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ইদানিং অবশ্য হলিউডেই তার পদচারণা বেশি। অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনাও করেন তিনি। আর এবার তার চোখ পড়েছে নোবেল জয়ী একমাত্র বাঙালি সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের দিকে!

হ্যাঁ। রবীন্দ্রনাথ ঠাকুরের অজানা অধ্যায় নিয়ে সিনেমা করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার নিজস্ব প্রযোজনা সংস্থা পার্পল পেবল পিকচার্স-এর ব্যানারে তৈরি হবে নতুন এই সিনেমা। ছবিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন উজ্জ্বল চ্যাটার্জী। ছবির নাম ‘নলিনী’।

স্বল্প বাজেটে তরুণ মেধাবী নির্মাতাদের ছবি নির্মাণ করতেই প্রিয়াঙ্কা গড়ে তুলেন পার্পল পেবল পিকচার্স নামের প্রযোজনা সংস্থা। মূলত ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষার সিনেমায় ইনভেস্ট করাই আপাতত লক্ষ্য এই প্রযোজনা সংস্থার। ২০১৬ সালে এই প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পায় মারাঠি ছবি ‘ভেন্টিলেটর’। ছবিটি মোটামুটি হিট তকমা পায়। এছাড়াও ভূজপুরি ও পাঞ্জাবী ভাষার ছবিতেও ইনভেস্ট করেছেন প্রিয়াঙ্কা। আর এবার সরাসরি তার চোখ পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর!

কথা ছিলো শিগগির রবীন্দ্রনাথের বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে শুরু হবে ‘নলিনী’র শুটিং। সে মোতাবেক অনুমতিও নিয়েছিলেন ছবির পরিচালক উজ্জ্বল চ্যাটার্জী। কিন্তু শেষ সময়ে এসে বেঁকে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা কোনোভাবেই এখানে শুটিং করার অনুমতি দেয়া যাবে না বলে সাফ জানিয়ে দেন। এরফলে ‘নলিনী’র শুটিং নিয়ে শুরু হয়েছে কিছুটা জটিলতা।

তবে থেমে যাওয়ার পাত্র নন প্রযোজক প্রিয়াঙ্কা কিংবা এই ছবির পরিচালক। বিশ্বভারতীতে শুটিংয়ের অনুমতি না পাওয়ায় এবার কলকাতা স্টুডিওতে বিশ্বভারতীর অনুকরণে সেট তৈরি করছেন। সেট তৈরি করতে লেগে যেতে পারে তিন মাস। আর তখনই সেখানে শুরু হবে ছবির শুটিং।

‘নলিনী’ ছবি নিয়ে মিডিয়াকে খুব বেশি কিছু জানায়নি ছবির পরিচালক। শুধু জানা গেছে রবীন্দ্রনাথের অজানা অধ্যায় নিয়ে ছবিটি তৈরি হচ্ছে। আর রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করার কথা রয়েছে যীশু সেনগুপ্তের। ছবিটি বাংলা ছাড়াও মারাঠি ভাষাতেও মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা। -এনডিটিভি

Tags: প্রিয়াঙ্কা চোপড়ামারাঠিযীশু সেনগুপ্তরবীন্দ্রনাথলিড বিনোদন
Previous Post

নতুন দুই নায়ক খুঁজছেন শাকিব খান

Next Post

‘অতিরিক্ত যাত্রীবোঝাই’ ফেরি ডুবে ৩১ জনের মৃত্যু

Next Post

‘অতিরিক্ত যাত্রীবোঝাই’ ফেরি ডুবে ৩১ জনের মৃত্যু

মায়ের গুলিতে ছেলে খুন-গুলি

বৃদ্ধাশ্রমে না যেতে ছেলেকে খুন করলেন ৯২ বছরের মা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT