চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় সপ্তাহে ১২০ সিনেমা হলে ‘সুপার হিরো’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 28, জুন 2018
in বিনোদন
A A

দর্শকদের কাছে ভালো ছবির কদর বেশি। তাদের চাহিদা মাথায় নিয়ে সিনেমা হল কর্তৃপক্ষ ছবি প্রদর্শন করেন। গেল ঈদে মুক্তি পাওয়া ‘সুপার হিরো’ তেমনই ছবি। মুক্তির পর বেশিরভাগ ছবির হল সংখ্যা যেখানে কমতে থাকে, সেখানে সুপার হিরো’র ক্ষেত্রে হয়েছে ব্যতিক্রম।

প্রথমে ৮০ সিনেমাহলে মুক্তি পেয়েছিল শাকিব খান ও শবনম বুবলী অভিনীত এই ছবি। দ্বিতীয় সপ্তাহে এসে ৩ হল যোগ হয়ে সংখ্যা দাঁড়ায় ৮৩।

চমকপ্রদ খবর হচ্ছে, তৃতীয় সপ্তাহে এসে দেশের ১২০ সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ‘সুপার হিরো’। এই ছবিটি প্রযোজনা করেছে হার্টবিট প্রডাকশন হাউজ।

প্রতিষ্ঠানটির কর্ণধার তাপসী ফারুক বৃহস্পতিবার সকালে চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন। তিনি বলেন, গতকাল (বুধবার) রাত পর্যন্ত ১২০ হল চূড়ান্ত হয়েছে। আরও অনেক হল কর্তৃপক্ষ ‘সুপার হিরো’ চালাতে আগ্রহী। কিন্তু বেছে বেছে ছবি দিয়েছি।

‘সুপার হিরো’ নির্মাণ করেছেন আশিকুর রহমান। শাকিব-বুবলী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন টাইগার রবি, তারিক আনাম খান, শম্পা রেজা প্রমুখ। এই ছবিটি মুক্তির আগে নানা জটিলতায় পড়ে। ‘সুপার হিরো’ ঠেকাতে আদালতের আশ্রয় নেয় নিপা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। এরপর আদালত, তথ্য মন্ত্রণালয় ও সেন্সরের চৌকাঠ পার করে শেষ পর্যন্ত ঈদের দুই দিন আগে এ ছবির মুক্তি নিশ্চিত হয়।

প্রযোজক তাপসী ফারুক বলেন, মুক্তির আগে ‘সুপার হিরো’ যদি একের পর এক জটিলতায় না পড়তো তবে ঈদের প্রথম সপ্তাহেই দেড় শতাধিক হলে মুক্তি পেত। তখন যেসব হল কর্তৃপক্ষ ‘সুপার হিরো’ প্রদর্শনের জন্য বুকিং দিয়েছিল, শুধুমাত্র ওই সব হলেই মুক্তি দিচ্ছি তৃতীয় সপ্তাহে। ঢাকার স্টার সিনেপ্লেক্সে না চললেও ব্লক বাস্টারে চলবে ‘সুপার হিরো’। আশা করছি, চতুর্থ সপ্তাহেও আরও বেশি হলে চলবে।

উল্লেখ্য, ঈদে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। এরপর তৃতীয় সপ্তাহে এসে ‘সুপার হিরো’ প্রদর্শিত হতে যাচ্ছে ১২০ হলে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ঈদের আরেক ছবি ‘পোড়ামন ২’ ২৩ সিনেমা হল থেকে বেড়ে তৃতীয় সপ্তাহে মুক্তি পাচ্ছে ৩৭ সিনেমা হলে। এছাড়া ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটিও চলবে শতাধিক সিনেমা হলে। খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের আরেক ছবি ‘পাঙ্কু জামাই’ একের পর এক হল থেকে নেমে যাচ্ছে। এর কারণ, এই ছবিটি মানহীন এবং একঘেয়ে গল্পে বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শক। এছাড়া ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কলমা রকেট’ চলবে রাজধানীর ২ সিনেপ্লেক্সে।

Tags: আশিকুর রহমানজাজমাল্টিমিডিয়াতাপসী ফারুকলিড বিনোদনশবনম বুবলীশাকিব খানসুপার হিরো
Previous Post

কোচ বরখাস্ত করবে না জার্মানি

Next Post

অবশেষে ট্রাম্প-পুতিন বৈঠকে রাজি ওয়াশিংটন-মস্কো

Next Post
ট্রাম্প-পুতিন বৈঠক-মার্কিন উপদেষ্টা

অবশেষে ট্রাম্প-পুতিন বৈঠকে রাজি ওয়াশিংটন-মস্কো

প্রতিদিন কিসমিস খেলে ৮ টি শারীরিক সমস্যা ভালো হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT