চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঞ্জুকে নিয়ে মন্তব্য: সালমানকে হিরানির জবাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:40 অপরাহ্ন 28, জুন 2018
in বিনোদন
A A

সঞ্জয়ের চরিত্রে একমাত্র সঞ্জয়কেই মানায়। ‘সঞ্জু’ সিনেমাতে সঞ্জয়ের চরিত্রে তার থেকে ভালো অভিনয় আর কেউ করতে পারবেন না বলে বেশ কিছুদিন আগে দাবি করেছিলেন সালমান খান। আর সেই কথার পরিপ্রেক্ষিতে জবাবও দিয়েছিলেন সঞ্জু চরিত্রের অভিনেতা রণবীর কাপুর।

তবে সেটা ছিল খুবই সাধারণ উত্তর। তবে সেসময় সিনেমার পরিচালক চুপ থাকলেও, এতদিন পর হঠাৎই গর্জে উঠলেন।

সালমানকে সঞ্জু নিয়ে মন্তব্য করায় ছুঁড়ে দিলেন তার জবাবের তীর। রণবীরের পক্ষ নিয়ে নিজের বক্তব্য রাখলেন হিরানি।

তিনি জানালেন, রণবীর কাপুরের সঙ্গে সঞ্জয় দত্তের মুখের অস্বাভাবিক মিল দেখেই নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছিলেন তাকে নিয়েই ছবিটি করার। এছাড়াও বায়োপিক যাকে নিয়ে তৈরি হচ্ছে তিনি কখনই সেই বায়োপিকে অভিনয় করেন না।

এ বিষয়ে রাজকুমার হিরানি সম্প্রতি জানিয়েছেন, “ছবিতে সঞ্জয়ের বয়স্ক চরিত্রটা একবার ভেবেছিলাম সঞ্জয় দত্তকে দিয়েই করাবো। কিন্তু তারপরই মনে হয়েছে দরকার নেই, পুরো ব্যাপারটাই অদ্ভুত দেখাবে। কারণ একবার দর্শক দেখছে সঞ্জয় দত্তের চরিত্রে রণবীর অভিনয় করছেন, আবার হঠাৎ একই চরিত্রে অভিনয় করতে শুরু করলেন সঞ্জয়। এই একটা জিনিস পুরো ফিল্মটার এসেন্স নষ্ট করে দেবে। সঙ্গে সঙ্গে দর্শকরা ডিসকানেক্টেড হয়ে যাবে। দর্শকের সঙ্গে ছবির কানেকশনটাই নষ্ট হয়ে যাবে।”

এদিকে ‘রেস থ্রি’র প্রোমোশনে এসে সালমান জানিয়েছিলেন, “সঞ্জয়ের যখন মনে হবে ও কামব্যাক করতে চায়, ও করবে। কিন্তু আমার মনে হয় সঞ্জয়ের কামব্যাকটা ‘সঞ্জু’ ছবির মাধ্যমে হতে পারত। আমার ট্রেলার, টিজার দেখে মনে হয়েছিল, ওর জায়গায় অন্য কেউ কেন? কোনও অভিনেতার পক্ষে সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করা সম্ভব নয়। এছাড়াও ছবির শেষের দৃশ্যগুলো, যেখানে সঞ্জুর এখনকার বয়স দেখানো হয়েছে, সেখানে সঞ্জয় নিজেই অভিনয় করতে পারতেন। ওকে ছাডা় আর কাউকেই আমার ওর চরিত্রে ভালো লাগে না।”

সঞ্জুর চরিত্র নিয়ে সালমানের এই ধরণের মন্তব্য নেটিজেনদের কাছে রণবীরকে নিয়ে সালমানের জেলাসির বিষয় বলে মনে করছে। যদিও সালমান ও রণবীরের সম্পর্ক বেশ ভাল ছিল। কিন্ত এই ভাল সম্পর্কে এখন কিছুটা ভাটা পড়েছে। আর তার কারণ হলো ক্যাটরিনা।

এদিকে সালমানের এবারের ঈদে মুক্তি পাওয়া ‘রেস থ্রি’ নিয়েও বেশ নাখোশ তার ভক্তরা। তাই হয়ত এসব কারণই লুকিয়ে রয়েছে সালমানের এমন মন্তব্যের পেছনে।

Tags: রণবীর কাপুররাজকুমার হিরানীসঞ্জুসালমান খান
Previous Post

গাজীপুর নির্বাচনে সহিংসতা না হওয়ায় যুক্তরাষ্ট্রের সন্তোষ

Next Post

গ্যালারিতে ব্রাজিল সমর্থকদের মারামারি

Next Post

গ্যালারিতে ব্রাজিল সমর্থকদের মারামারি

আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতা দখল করে বসে আছে: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT