চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাপ্রধানের দায়িত্ব নিলেন জেনারেল আজিজ আহমেদ

কাজী ইমদাদ by কাজী ইমদাদ
6:10 অপরাহ্ন 25, জুন 2018
in বাংলাদেশ
A A

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিজিবিএম, বিজিবিএমএস, পিএসসি, জি। তিনি পূর্বতন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, এসবিপি, এনডিসি, পিএসসি-এর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

আগামী তিন বছর আজিজ আহমেদ সেনাপ্রধানের দায়িত্ব পালন করবেন। আগামীকাল মঙ্গলবার তাকে জেনারেলের র‌্যাংক ব্যাজ পরানো হবে।

দায়িত্ব হস্তান্তরের আগে সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে বিদায় সংবর্ধনা জানানো হয়।

তিন বছর সফলভাবে দায়িত্ব পালন করেছেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। শেষদিন শিখা অনির্বাণে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

পরে সেনাসদরে নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

সেনাপ্রধানের দায়িত্ব নেওয়া লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ ১৯৬১ সালের ১লা জানুয়ারি চাঁদপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা ছিলেন।

বর্ণাঢ্য কর্মজীবনে লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং, বিজিবির মহাপরিচালকসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সেনাপ্রধান হওয়ার আগে তিনি ছিলেন কোয়ার্টার মাস্টার জেনারেল।

নতুন সেনাপ্রধানের কাছে দায়িত্ব হস্তান্তরের পর জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে সামরিক রীতিতে একটি খোলা জিপে করে বিদায় জানানো হয়। ২০১৫ সালের ২৫শে জুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Tags: সেনাপ্রধান
Previous Post

খুনের হুমকি পাওয়া সানচেজকে কলম্বিয়ার জয় উৎসর্গ

Next Post

নাটোরে গীর্জায় মেরীর মূর্তি ভাংচুর

Next Post
গীর্জা

নাটোরে গীর্জায় মেরীর মূর্তি ভাংচুর

ডিআইজি

ডিআইজির চলতি দায়িত্বে ৯ পুলিশ কর্মকর্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT