চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধ্রুব মিউজিকের নতুন গান ‘ব্রাজিল নাকি আর্জেন্টিনা?’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:22 অপরাহ্ন 24, জুন 2018
in বিনোদন
A A

ফুটবল উন্মাদনায় ভাসছে পুরো বিশ্ববাসী। এই উন্মাদনায় বাদ পড়েনি বাংলাদেশও। এ দেশের মানুষও অধির আগ্রহে এই খেলা উপভোগ করছেন। যে যার পছন্দের ফুটবল দলকে নিয়ে করছেন তাদের উন্মাদনা। তবে বাংলাদেশের অধিকাংশ ফুটবল প্রেমীর পছন্দের তালিকায় রয়েছে দুই চির প্রতিদ্বন্দী দল আর্জেন্টিনা ও ব্রাজিল। এ উন্মাদনায় দর্শক-শ্রোতাদের আনন্দের ভেলায় ভাসালেন কন্ঠশিল্পী প্রতীক হাসান।

‘ব্রাজিল নাকি আর্জেন্টিনা?’ শিরোনামের গানে কণ্ঠ দিলেন তিনি। গানটির মিউজিক ভিডিও ২২ জুন ইউটিউবে প্রকাশ করে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

অনুরূপ আইচের লেখায় ‘ব্রাজিল নাকি আর্জেন্টিনা? বলনারে বলনা সোনা!’ গানটির সুর ও সংগীতায়োজনে ছিলেন জুয়েল মোর্শেদ। আর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির। গানটিতে শিল্পী প্রতীক হাসান ছাড়াও মডেল হিসেবে অংশ নিয়েছেন আইরিন আফরোজসহ আরও অনেকে।

গানটি প্রসঙ্গে জুয়েল মোর্শেদ বলেন- ‘পুরো চিন্তাটাই অনুরূপ দার। আমাকে ১০/১৫ দিন আগে ফেসবুকে বললেন, বাংলাদেশে বিশ্বকাপ মানেই ব্রাজিল এবং আর্জেন্টিনা। এই বিষয় নিয়ে যদি একটা মজার গান করা যায়, তাহলে কেমন হয়? আমি সায় দিলে উনি দ্রুত লিখে ফেলেন। এরপর সৈকত নাসির মিউজিক ভিডিও নির্মাণ করলেন। তিনি অনেক কষ্ট করেছেন। এমনকি ঈদের দিনেও মিউজিক ভিডিও’র এডিট করতে হয়েছে তাকে।

প্রতীক হাসান বলেন-‘গানটির কথা গুলো খুবই মজার। প্রেমিকের উতসুক মন জানতে ব্যাকূল তার প্রেমিকা কোন দলের সাপোর্টার। তার মন পেতে সে দরকার হলে হানিমুনে রাশিয়া যাবে।

তাদের প্রেম, খুনসুটি, ঝগড়াঝাটি পুরো বিষয়টাই ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলার মাধ্যমে তুলে ধরা হয়েছে। ভিডিওর প্রয়োজনে আমাকে বেশ কিছু ড্যান্স স্টেপও শিখতে হয়েছে। আমাদের এই কষ্ট সার্থক হয়েছে, কেননা গানটি প্রকাশের পর থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।

গীতিকার অনুরূপ আইচ বলেন-‘গানটা বিশ্বকাপ নিয়ে একটি প্রেমের গান, ফানি মোমেন্টের গান এটি। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইউটিউবে দর্শক- শ্রোতাদের উচ্ছ্বাস দেখে আমি অভিভূত। ডিএমএস জানায়, তাদের ইউটিউব ছাড়াও গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

Tags: আইরিন আফরোজধ্রুব মিউজিক স্টেশনপ্রতীক হাসান
Previous Post

ওয়ালটনের স্মার্টফোনে ফ্রি ইন্টারনেট

Next Post

মেসির জীবনে আরও একটি নতুন দিন

Next Post

মেসির জীবনে আরও একটি নতুন দিন

মেসির এই চওড়া হাসিটা নাইজেরিয়া ম্যাচের পর ছড়িয়ে যাক বিশ্বজুড়ে

‘বিশ্বকাপ না জিতে অবসর নিতে চাই না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT