চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ লাখ টাকার সাজগোজে প্রেমিকের সাথে ডিনারে প্রিয়াঙ্কা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:24 অপরাহ্ন 24, জুন 2018
in বিনোদন
A A

বর্তমানে ভারতীয় সংবাদমাধ্যমের অন্যতম আলোচিত বিষয় হল প্রিয়াঙ্কা চোপড়া। তবে তাকে ঘিরে যে আলোচনা এটা শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়। তাকে ঘিরে এই আলোচনার বিষয় বস্তু বলিপাড়া থেকে হলিপাড়ায়ও চলে গেছে।

বিভিন্ন সূত্র হতে জানা গেছে, নিজের থেকে ১০ বছরের ছোট মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি নিক জোনাসকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ে এসেছেন এই বলিউড তারকা।

গত ২২ জুন, শুক্রবার জোনাসকে নিয়ে ডিনারে যান তিনি। এ সময় সকলের নজরে পড়ে এই তারকার পোশাক। প্রিয়াঙ্কা যে বলিউডের মোস্ট স্টাইলিশ অভিনেত্রীদের একজন সেটা সকলেরই জানা কথা।

জোনাসের সঙ্গে ডিনার ডেটে প্রিয়াঙ্কাকে পরতে দেখা যায় সাদা-কালো টপস আর স্কার্ট। টপস আর স্কার্টে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল তাকে। কিন্তু তার টপস, স্কার্ট, ব্যাগ আর জুতার দাম জানলে যে কারও মাথা ঘুরে যেতে পারে।

ভারতীয় এক সংবাদ মাধ্যম হতে জানা গিয়েছে, নিককে নিয়ে মুম্বাইয়ের ডিনার ডেটে এএলসি ব্র্যান্ডের টপ আর স্কার্ট পরেছিলেন প্রিয়াঙ্কা।  টপটির দাম ১৬,৩৬৮ রুপি যা বাংলাদেশী টাকায় ২০ হাজার ২০০ টাকা, আর স্কার্টটির দাম ছিল ২৮,৯৫৮ রুপি যেটি বাংলাদেশী টাকায় ৩৫ হাজার ৭০০ টাকা। এছাড়াও তার হাতে ছিল ভেনেটি ব্যাগ যেটি দাম ৭,৮০,৪৪৬ রুপি যা বাংলাদেশী টাকায় ৯ লাখ ৬৩ হাজার টাকা। সেই সাথে সাদা রঙ্গের স্যান্ডেলও ছিল প্রিয়াঙ্কার পায়ে যার দাম ৫৭,৩৪৫ রুপি এবং সেটি বাংলাদেশী টাকায় ৭০ হাজার ৭৬৫ টাকা।

সব মিলিয়ে নিকের সঙ্গে ডিনারে যেতে সাজগোজের পেছনেই প্রিয়াঙ্কার খরচ করতে হলো ১০ লাখ ৯০ হাজার টাকার মতো।

এ সময় ডিনারে নিক ও প্রিয়াঙ্কার সাথে উপস্থিত ছিল প্রিয়াঙ্কা মা মধু চোপড়া। এছাড়াও আরো ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও প্রিয়াঙ্কার চাচাতো বোন পরিনীতি চোপড়া। ধারণা করা হচ্ছে নিকের সাথে দেখা করতেই তারা ডিনারে উপস্থিত ছিলেন। এদিকে সোশ্যাল মিডিয়াতে প্রিয়াঙ্কা ও নিকের নতুন নাম দেওয়া হয়েছে, যেটি কিনা ‘প্রিনিক’।

Tags: নিকপ্রিয়াঙ্কা
Previous Post

বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করা হবে: পানিসম্পদ মন্ত্রী

Next Post

৪ হাজার কোটি টাকার মাছ রপ্তানি

Next Post

৪ হাজার কোটি টাকার মাছ রপ্তানি

‘আইইডি সাংবাদিক সম্মাননা’ পেলেন ১২ সাংবাদিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT