চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মূর্খ’ কোচের বিদায় চায় আর্জেন্টাইন সমর্থকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:48 পূর্বাহ্ন 22, জুন 2018
in ফুটবল, স্পোর্টস
A A

অভিষিক্ত আইসল্যান্ডের বিরুদ্ধে ড্র’য়ের পর ক্রোয়েশিয়ার কাছে লজ্জার হার। তাও আবার ব্যবধান ৩-০। বিশ্বকাপে লজ্জাজনক হারের তালিকায় নাম লিখিয়ে ফেলেছে মেসিরা-আগুয়েরোরা। সব মিলিয়ে অঘটনের বিশ্বকাপ।

ক্রোয়োশিয়ার কাছে ৩ গোলের ব্যবধানে হেরে বিধ্বস্ত নীল-সাদা আর্মি। আর্জেন্টাইন ফুটবলের এই কালো দিনের জন্য কোচ হোর্হে সাম্পাওলির সিদ্ধান্তকেই দুষছেন সেদেশের সমর্থকরা। স্টেডিয়ামেই ক্ষোভ দেখান দেখান অনেকে। কোচের পরিবর্তন চেয়ে সরব হয়েছেন ম্যারাডোনার দেশের ফুটবল অনুরাগীরা। ম্যাচ শেষে গ্যালারিতেই সাম্পাওলি হাটাও স্লোগান শোনা যায় তাদের গলায়।

শুধু তাই নয়, ম্যাচ শেষে বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেলের অনুষ্ঠানে হতাশ এক আর্জেন্টাইন সমর্থক এই হারের জন্য সাম্পাওলিকে দুষেছেন। মূর্খ কোচ বলে ব্যঙ্গ করেছেন তাকে।

যদিও এই কোচই ঘরের মাঠে চিলিকে কোপা আমেরিকা ট্রফি জিতিয়েছেন। আর্জেন্টিনা কোপার মঞ্চে সাম্পাওলির কোচিংয়ে থাকা চিলির কাছেই হেরেছিল। এরপর ২০১৭ সালে সাম্পাওলিকে নিজ দেশের কোচ করা হয়। মেসিদের কোচ হয়ে অবশ্য নিজেকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারেননি সাম্পাওলি।

ম্যাচে ০-১ পিছিয়ে থাকা অবস্থায় দিবালাকে নামানি সাম্পাওলি। দ্বিতীয়ার্ধের শেষদিকে তরুণ দিবালাকে খেলান তিনি। প্রথম ম্যাচেও দিবালাকে বসিয়ে রেখেছিলেন। ক্রোয়াশিয়ার বিরুদ্ধে ২ গোল হজমের পরও সাম্পাওলির মাথা থেকে কোনও প্ল্যান-বি কেন বেড়িয়ে আসেনি, সেই প্রশ্নও উঠছে। সেই সঙ্গে ফর্মেশনে গলদ, ছন্নছাড়া ডিফেন্স নিয়েও প্রশ্ন উঠছে। বিশ্বকাপের আগে ঘটা করে মেসিদের নিয়ে কী প্রস্তুতি করালেন সাম্পাওলি, সেই প্রশ্নেরই উত্তর চাইছেন সমর্থকরা।

Tags: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
Previous Post

নেত্রকোণায় বাণিজ্যিকভাবে ঔষধি গাছ চাষ

Next Post

সমালোচনায় মেসির ঢাল হচ্ছেন তার মা

Next Post

সমালোচনায় মেসির ঢাল হচ্ছেন তার মা

বিদেশি পর্যটক টানতে পারেনি 'ভিজিট বাংলাদেশ' বর্ষ ক্যাম্পেইন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT