চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ষোলোয় যেতে আর্জেন্টিনার সমীকরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:14 পূর্বাহ্ন 22, জুন 2018
in ফুটবল, স্পোর্টস
A A

আইসল্যান্ডের বিপক্ষে ড্রয়ের পর ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলের বড় হার। সব মিলিয়ে হতাশার আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা আলবিসেলেস্তে শিবিরে। তারপরও ভগ্ন হৃদয়ে প্রত্যাশার পাহাড় এখনও টিকিয়ে রাখছেন মেসি-পাভন ভক্তরা। তাদের চোখ এখন ঘোরাফেরা করছে পয়েন্ট টেবিলের সমীকরণে।

ক্রোয়েটদের বিপক্ষে বিধ্বস্তের পর রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই কি তাহলে ম্যারাডোনার উত্তরসূরিদের বিদায় হলো? এমন প্রশ্ন যখন উঁকি দিচ্ছে বিশ্বের কোটি কোটি আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের মনে, তখন উত্তরটা হচ্ছে ‘না’।

এখনও টুর্নামেন্টে টিকে রয়েছে আর্জেন্টিনা। সামনে রয়েছে গ্রুপ অব ডেড ‘ই’ থেকে দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় যাওয়ার সুযোগও। এজন্য অবশ্য লাতিন ফুটবলের সুন্দরের দেশটিকে যেমন তাকিয়ে থাকতে হবে প্রতিপক্ষের জয়-পরাজয়ের দিকে। ঠিক তেমনই গ্রুপপ পর্বের শেষ মোকাবেলায় নাইজেরিয়ার বিপক্ষে তুলে নিতে হবে জয়।

এখন আসা যাক সমীকরণটা তাহলে কি দাড়াচ্ছে: গ্রুপ ‘ই’ থেকে শুক্রবার মুখোমুখি হচ্ছে আইসল্যান্ড এবং নাইজেরিয়া। এখানে যদি নাইজেরিয়া জয় পায়, তাহলে তাদের পয়েন্ট হবে ৩। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে পয়েন্ট খুঁইয়েছে সুপার ঈগলরা। আর শেষ ম্যাচেও যদি আইসরা রাকিটিচ-মানজুকিচদের কাছে পরাজয়ের স্বাদ পায়, তাহলে শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারালেই ৪ পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় চলে যাবে সাম্পাওলি শিষ্যরা। এক্ষেত্রে নাইজেরিয়া ও আইসল্যান্ড বিদায় নেবে।

আর যদি আইসল্যান্ড নাইজেরিয়ার বিপক্ষে ড্র করে…..তাহলে তাদের ক্রোয়েশিয়ার বিপক্ষে হারতেই হবে। সেক্ষেত্রেও নাইরেজিয়াকে হারালেই চলবে দিবালা-আগুয়েরোদের।

তবে নাইজেরিয়া কিংবা ক্রোয়েশিয়া যেকোনও একটির বিপক্ষে যদি আইসল্যান্ড জয় পেয়ে যায়, তাহলে সমীকরণটা কঠিন হয়ে পড়বে আর্জেন্টিনার জন্য। আইসদের এক জয় এবং এক ড্রয়ে বিদায় নিতে হবে মেসিদের।

তা না হয়ে যদি নাইজেররিয়ার বিপক্ষে জয় আর ক্রোয়েশিয়ার বিপক্ষে হার হয়, আলতো রেখায় টিকে থাকবে আর্জেন্টিনার স্বপ্ন। আর্জেন্টিনা এবং আইসল্যান্ডের পয়েন্ট হবে সমান ৪। তখন অঙ্ক চলে আসবে গোলের। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩ গোল হয়ে উঠবে গলার কাটা। তখন নাইজেরিয়াকে হারাতে হবে বড় ব্যবধানে।

এতো গেলে পয়েন্ট টেবিলের হিসেব-নিকেষ। বাস্তবতাটা আরও কঠিন। কেননা, নাইজেরিয়াও এ দিকহারা আর্জেন্টিনার জন্য সহজ প্রতিপক্ষ হবে না। সবশেষ প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ২-৩ গোলের লজ্জায় ফেলেছিলো এই তারা।

এখন শুধু অপেক্ষার পালা। প্রত্যাশার পারদ জিইয়ে রেখে মেসি-পাভনরা শেষ পর্যন্ত লড়ে যাবেন এমন প্রত্যাশা সারা বিশ্বে ছড়িয়ে থাকা কোটি কোটি আর্জেন্টাইন ভক্তের। সব বাধা ডিঙিয়ে জায়গা করে নেবে শেষ ষোলোতে।

Tags: আর্জেন্টিনাবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিওনেল মেসি
Previous Post

যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

Next Post

নেত্রকোণায় বাণিজ্যিকভাবে ঔষধি গাছ চাষ

Next Post

নেত্রকোণায় বাণিজ্যিকভাবে ঔষধি গাছ চাষ

‘মূর্খ’ কোচের বিদায় চায় আর্জেন্টাইন সমর্থকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT