চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুতেই সাফল্য চান রোডস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 20, জুন 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A
স্টিভ রোডস

স্টিভ রোডস

ওয়েস্ট ইন্ডিজের মাটি সফরকারী দলগুলোর জন্য সবসময়ই কঠিন। সেখানে পেসারদের দাপটের বাউন্সি উইকেট ব্যাটসম্যানদের জন্য বড় হুমকি। সব চ্যালেঞ্জ মাথায় রেখেই বাংলাদেশের নতুন কোচ স্টিভ রোডস চান টেস্ট সিরিজ জিতে সফর মধুর করতে।

দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টুয়েন্টির সিরিজ খেলতে ২৩ জুন ওয়েস্ট ইন্ডিজ রওনা হবে বাংলাদেশ দল। বুধবার মিরপুরে শুরু হয়েছে নতুন কোচের অধীনে অনুশীলন।

ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে হেড কোচের অধীনে মাত্র তিনদিন অনুশীলনের সুযোগ পাবেন সাকিব-তামিমরা। সেটি কোনো অন্তরায় নয়। তাইতো অনুশীলনে নামার আগে সংবাদ সম্মেলনে রোডস শোনালেন আশার কথাই।

‘প্রত্যাশা করি আমরা সিরিজ জিতব। মাত্র দুই ম্যাচের টেস্ট সিরিজ। তারপরও জেতার লক্ষ্য থাকবে আমাদের।’

‘আশা করি টেস্ট সিরিজটা খুব একটা জটিল হবে না। আমরা টেস্ট ম্যাচ জয়ের সর্বাত্মক চেষ্টাই করবো। সেজন্য আমাদের শুরটা ভালো করতে হবে। সেটা করতে পারলেই বাকি কাজগুলো সহজ হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই জানেন, ক্রি‌কে‌ট রকেট সায়েন্স নয়। এখানে আপনাকে মাঠের খেলাটা ভালো খেলতে হবে এবং প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করতে হবে।’ -যোগ করেন রোডস।

টাইগারদের আগের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ২০১৫ বিশ্বকাপের বছরখানেক আগে যোগ দিয়েছিলেন। তারও প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। প্রথম সিরিজ সুখকর না হলেও পরের তিন বছরে বাংলাদেশ দলকে নিয়ে গিয়েছিলেন সাফল্যের মহাসড়কে। সাফল্যের সেই ধারবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ নিচ্ছেন ইংলিশ কোচ রোডসও।

‘আমি খুবই রোমাঞ্চিত। বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল। ক্রিকেট তাদের ধ্যান-জ্ঞান। আমি হোটেল থেকে এখানে আসার পথে দেখলাম এই গরমের মধ্যেও ছেলেরা কয়েক জায়গায় ক্রিকেট খেলছে। আমারও তখন খেলতে ইচ্ছে হচ্ছিল। বোঝাই যায়, এদেশের মানুষ ক্রিকেটকে খুব ভালোবাসে। এরকম ক্রিকেট অন্তঃপ্রাণ জাতির কোচ হতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আমি আমার দীর্ঘ খেলোয়াড়ি জীবন ও কোচিং অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করবো।’

‘ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে আমরা তিনদিন অনুশীলনের সুযোগ পাচ্ছি। শ্রীলঙ্কার বিপক্ষে ওদের চলতি সিরিজটি দেখলে বুঝবেন ওখানকার উইকেট বাউন্সি, যা বোলারদের জন্য সহায়ক হবে। আমার মনে হয় আমাদের সঙ্গে সিরিজেও উইকেট এমনই হবে। যে ক’টা দিন আমরা এখানে সময় পাবো, ওভাবেই প্রস্তুতি নিবো। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজে প্রস্তুতির উইকেটও আশা করি আমাদের এখানকার মতোই হবে।’ -বলেন রোডস।

Tags: লিড স্পোর্টসস্টিভ রোডস
Previous Post

‘রোনালদোকে ছাড়াও পর্তুগাল শক্তিশালী’

Next Post

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন পরিবারের সদস্যরা

Next Post

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন পরিবারের সদস্যরা

পুসকাসকে টপকে রেকর্ডটা এখন রোনালদোর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT